শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » দাউদকান্দিতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
প্রথম পাতা » জেলার খবর » দাউদকান্দিতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
৫৮৩ বার পঠিত
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাউদকান্দিতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

---কুমিল্লা(দাউদকান্দি প্রতিনিধি ) ইমরান মাসুদ :

শুক্রবার ২৬ফেব্রুয়ারী ২০১৬ রাতে দাউদকান্দি পৌরসভায় তুজারভাঙ্গা এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা,পরে স্বামী উজ্জল মিয়াকে (৩২) আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ ।

শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠান ।নিহত গৃহবধূর নাম নুসরাত খানম আইভি (২৪)। তিনি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে উজ্জলের স্ত্রী। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের উজ্জল মিয়া পাঁচ বছর আগে বিয়ে করেন তিতাস উপজেলার বড়গাজিপুর গ্রামের আজম খানের মেয়ে নুসরাত খানম আইভিকে। বিয়ের এক বছর পর স্বামী উজ্জল ব্যবসা করার জন্য শ্বশুরবাড়ি থেকে নুসরাতকে যৌতুকের টাকার জন্য মানসিক চাপ দেন। একই দাবিতে গত কয়েক দিন ধরে আইভিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন তিনি। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে।নিহত গৃহবধূর বাবা আজম খান বলেন, “যৌতুকের টাকা না দেওয়ায় উজ্জল প্রায়ই আমার মেয়ে আইভিকে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দিত। পরে দেন-দরবার করে নিয়ে যেত। আমার মেয়েকে হত্যা করে গলায় রশি দিয়ে আটকিয়ে আমার বাড়িতে ফোন করে আইভি আত্মহত্যা করেছে বলে জানায় উজ্জল। আমার মেয়ের হত্যাকারী বখাটে উজ্জলের উপযুক্ত বিচার চাই।”
দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আবু ছালাম মিয়া আমাদের প্রতিনিধিকে বলেন, “নিহত গৃহবধূর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর স্বামী উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)