ফুটেজ আছে, দোষীরা দ্রুত ধরা পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী
পক্ষকাল ডেস্ক’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবিপরিকল্পিতভাবে ও গুছিয়ে পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হামলার ভিডিও ফুটেজ আছে। ফুটেজ দেখে দ্রুত দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে বলে তিনি আশা করেন।
হামলার প্রতিক্রিয়ায় আজ শনিবার প্রথম আলোকে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, রাতে কোনো ধরনের মিছিল না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল। তার পরও রাতে মিছিল বের করা হয়। কীভাবে এই হামলা হলো ও কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। দ্রুত জড়িতদের খুঁজে বের করা হবে।
হামলায় ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অনেকেই পদদলিত হয়ে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দু-একজনের অবস্থা আশঙ্কাজনক।আসাদুজ্জামান খান বলেন, আনুষ্ঠানিক কোনো বৈঠকে না বসলেও প্রধানমন্ত্রীর কার্যালয় পুলিশ সদর দপ্তরকে টেলিফোনে সব রকমের নির্দেশনা দিয়েছে।





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান