শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়ল দ্বিগুণ
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়ল দ্বিগুণ
৩৯৭ বার পঠিত
সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়ল দ্বিগুণ

---
২০১৫ অক্টোবর ১৯ পক্ষকাল  প্রতিবেদক : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের বেতন ও পারিতোষিক (সম্মানী) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদের মধ্যে রয়েছেন স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক এবং সংসদ সদস্যগণ।

মূল বেতনের সঙ্গে আনুপাতিক ও সময়োপযোগী করে ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে।

২০১৫ সালের জুলাই মাস থেকে মূল বেতনের বাড়তি অংশ পাবেন তারা। ভাতা কার্যকর হবে ২০১৬ সালের জুলাই মাস থেকে। এর জন্য ছয়টি আইন সংশোধন করতে হবে।নভেম্বর মাসে বসতে যাওয়া সংসদ অধিবেশনে এই সংশোধনীগুলো তোলা হবে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে (৮১তম) বেতন ও সম্মানী বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত ছয়টি আইন সংশোধনের প্রস্তাবের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

অষ্টম বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিদের বেতন বাড়ানো হয়েছে জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, কারও বেতন দ্বিগুণের বেশি বেড়েছে, কারও প্রায় দ্বিগুণ হয়েছে।

এর মধ্যে রাষ্ট্রপতির বেতন প্রায় দ্বিগুন বেড়েছে। প্রধানমন্ত্রীর বেড়েছে দ্বিগুণেরও বেশি।

কার বেতন কত বাড়ল নিচে তার তালিকা দেওয়া হলো :

পদের নাম

বিদ্যমান মূল বেতন

প্রস্তাবিত মূল বেতন

রাষ্ট্রপতি

৬১,২০০

১,২০,০০০

প্রধামন্ত্রী

৫৮,৬০০

১,১৫,০০০

স্পিকার

৫৭,২০০

১,১২,০০০

প্রধান বিচারপতি

৫৬,০০০

১,১০,০০০

মন্ত্রী

৫৩,১০০

১,০৫,০০০

ডেপুটি স্পিকার

৫৩,১০০

১,০৫,০০০

বিরোধী দলীয় নেতা

৫৩,১০০

১,০৫,০০০

চিফ হুইপ

৫৩,১০০

১,০৫,০০০

আপিল বিভাগের বিচারক

৫৩,১০০

১,০৫,০০০

হাইকোর্ট বিভাগের বিচারক

৪৯,০০০

৯৫,০০০

প্রতিমন্ত্রী

৪৭,৮০০

৯২,০০০

বিরোধী দলীয় উপ নেতা

৪৭,৮০০

৯২,০০০

হুইপ

৪৭,৮০০

৯২,০০০

উপ-মন্ত্রী

৪৫,১৫০

৮৬,৫০০

সংসদ সদস্য

২৭,৫০০

৫৫,০০০



এ পাতার আরও খবর

টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল
খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত অধিদপ্তরে জালিয়াতি ও বদলি বাণিজ্য সিন্ডিকেট’র গডফাদার খালেকুজ্জামান কি আইনের উর্ধ্বে
বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি  দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত! বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত!
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে
এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান
ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয় ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
মাত্র ৭ বছরে কোটিপতি  রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে মাত্র ৭ বছরে কোটিপতি রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)