শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » সিলেটের ৫ কলেজে ভর্তি হয়নি একজন শিক্ষার্থীও!
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » সিলেটের ৫ কলেজে ভর্তি হয়নি একজন শিক্ষার্থীও!
৫০১ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের ৫ কলেজে ভর্তি হয়নি একজন শিক্ষার্থীও!

 সিলেট প্রতিনিধি : চার দফা মেধাতালিকা প্রকাশ করা হলেও সিলেটের পাঁচটি কলেজে ভর্তির আগ্রহ দেখায়নি একজন শিক্ষার্থীও! একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও না পাওয়ায় ওই পাঁচটি কলেজের পাঠদানের অনুমতি বাতিল হতে যাচ্ছে।

 ---

ইতোমধ্যেই এই পাঁচটি কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

 

পাঠদানের অনুমোদন বাতিল হওয়ার ঝুঁকিতে থাকা ওই পাঁচটি কলেজ হচ্ছে- সিলেট মহানগরীর মিরাবাজারস্থ নাইট কলেজ, ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন্নেছা স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ উপজেলার মফিজ আলী স্কুল এন্ড কলেজ, সুনামগঞ্জ সদর উপজেলার জুবলী স্কুল এন্ড কলেজ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি কলেজ।

 

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী যেকোনো কলেজের অনুমোদন স্বত্ব টিকিয়ে রাখতে হলে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের প্রতিটিতে কমপক্ষে ২৫ জন করে শিক্ষার্থী থাকতে হবে। অন্যথায় ওই কলেজের অনুমোদন বাতিল করা হবে। কিন্তু সিলেটের ওই পাঁচটি কলেজের একটিতেও এবছর একাদশ শ্রেণিতে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। যার ফলে ওই কলেজগুলো পড়েছে অনুমোদন বাতিলের শংকায়।

 

শিক্ষা বোর্ড সূত্রে আরো জানা যায়, এসব কলেজের কোনো কোনোটিতে দ্বাদশ শ্রেণিতেও শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম। কোনোটিতে আবার দ্বাদশ শ্রেণিতেও শিক্ষার্থী নেই। এমতাবস্থায় এসব শিক্ষার্থীবিহীন কলেজ টিকিয়ে না রাখার পক্ষেই মত শিক্ষা মন্ত্রণালয়ের।

 

এদিকে কারণ দর্শানোর পরে উপরোক্ত কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কলেজগুলোর পাঠদানের অনুমতি বাতিলের সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোস্তফা কামাল আহমদ বলেন, ‘সিলেটের পাঁচটি কলেজ এবছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পায়নি। যে সব কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পায়নি তাদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে কারণ দর্শাতে বলা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)