বিরলে নৌকা থেকে ফেলে দিয়ে যুবক হত্যা
![]()
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ জেলার বিরে নৌকা থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে মর্তুজা রহমান বাবু (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে মুরারীপুর গ্রামের পার্শ্ববর্তী পূর্ণভবা নদীর লালমাটিয়া ঘাটের এই ঘটনা ঘটে। নিহত মর্তুজা রহমান বাবু বিরল উপজেলার মুরারীপুর গ্রামের ওয়াসিমুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে নিহত মর্তুজা রহমান বাবু বিরল উপজেলার পুনর্ভবা নদীর লালমাটিয়া ঘাট দিয়ে নৌকাযোগে নদী পাড় হচ্ছিল। এ সময় ওই নৌকায় একই গ্রামের পল্লী চিকিৎসক মাজেদুর রহমান ছিল। নৌকায় নদী পাড় হওয়ার সময় বাবু ও মাজেদুরের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাজেদুর বাবুকে ধাক্কা দিয়ে নৌকা থেকে নদীতে ফেলে দিলে সাতার না জানায় বাবু নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে তার স্বজনরা খোঁজাখুঁজি করে নদী হতে তার লাশ উদ্ধার করে।
ঘটনা পুলিশকে জানালে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে নিহত বাবুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পল্লী চিকিৎসক মাজেদুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বিরল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা