শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১০ জুলাই ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » মঠবাড়িয়ায় ১২ ঘন্টার ব্যবধানে দু’গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর » মঠবাড়িয়ায় ১২ ঘন্টার ব্যবধানে দু’গৃহবধূর রহস্যজনক মৃত্যু
৫০০ বার পঠিত
শুক্রবার, ১০ জুলাই ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মঠবাড়িয়ায় ১২ ঘন্টার ব্যবধানে দু’গৃহবধূর রহস্যজনক মৃত্যু

---
জুলফিকার আমীন সোহেল,মঠবাড়িয়া ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ১২ ঘন্টার ব্যবধানে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর শহরের নিউ মার্কেট এলাকায় স্বামীর বসত ঘর থেকে রাবেয়া আক্তার লিজার (১৯) স্লিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লিজা সৌদি প্রবাসী মোঃ কবির হেসেনের স্ত্রী ও পার্শবর্তী বুকাবুনিয়া গ্রামের  আঃ ছালাম এর মেয়ে।
থানা সূত্রে জানাযায়, গত সাত মাস আগে লিজার বিয়ে হয়ে। বিয়ের তিন মাসের মাথায় স্বামী কবির হোসেন পুনঃরায় সৌদি চলে যায়। এরপর থেকেই ওই গৃহ বধূঁর সাথে শ্বশুর-শ্বাশুড়ির পারিবারিক কলহ চলে আসছিল। ওই কলহের জের ধরে গতকাল সন্ধ্যায় ওড়না দিয়ে স্লিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মঠবাড়িয়া থানার এস আই মহিবুল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে উপজেলার লক্ষণা গ্রামের সুখী আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ গতকাল সন্ধ্যায় উদ্ধার করেছ থানা পুলিশ। সুখী লক্ষণা গ্রামের সৌদি প্রবাসী আবু বকর এর স্ত্রী। থানা সূত্রে জানাযায়, গতকাল বিকেলে পরিবারের লোকজন ঘরের মধ্যে খাটের উপর সুখিকে মৃত অবস্থ্যায় দেখতে পায়। এর পর মঠবাড়িয়া থানায় সংবাদ জানালে পুলিশ নিততের লাশ উদ্ধার করে মর্গে পাঠান। এঘটনায় সুখীর শ্বশুর সৈয়দ মোল্লা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। এসআই দেবব্রত হরি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। তবে নিহত গৃহবধূর গলায় দাগ পাওয়া গেছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)