শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে ট্রাক চাপায় রিক্সাচালকের মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে ট্রাক চাপায় রিক্সাচালকের মৃত্যু
৫১০ বার পঠিত
রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় রিক্সাচালকের মৃত্যু

---
মোঃ রুবেল হোসেন (লক্ষ্মীপুর প্রতিনিধি) : লক্ষ্মীপুরে ট্রাক চাপায় এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় জেলা শহরের বাজার সড়কের পোস্ট অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। রিক্সা চালকের নাম মো. কামাল হোসেন।

কামাল পৌরসভার আবিরনগর গ্রামের মৃত আবুল খায়েরের পুত্র। তার বয়স আনুমানিক ৫০। তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের হেলপার মো. আমির হোসেনকে থানা পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিক্সা চালক কামাল যাত্রীর জন্য  পোস্ট অফিসের সামনে অপেক্ষায় ছিলেন। এ সময় উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৮-১৮৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাটিকে চাপা দেয়। এতে চালক কামাল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত ট্রাকটি পুলিশ লাইনে রাখা হয়েছে। এ ছাড়া হেলপার আমির হোসেনকে আটক করা হয়।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)