শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বাগেরহাটের চিতলমারীতে হামলা, অগ্নিসংযোগ আহত-১০
প্রথম পাতা » জেলার খবর » বাগেরহাটের চিতলমারীতে হামলা, অগ্নিসংযোগ আহত-১০
৫১০ বার পঠিত
শনিবার, ২০ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটের চিতলমারীতে হামলা, অগ্নিসংযোগ আহত-১০

---
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। এ হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে  চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্থরা জানায়, চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের আমজাদ শিকদার ও বেল্লাল সরদারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে  বেল্লাল সরদার ও তার লোকজন রামদা  ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষ আমজাদ ও তার ভাই ইউনুস  শিকদারের বাড়িতে হামলা চালায়। এসময় দুটি ঘরে অগ্নিসংযোগ করা হলে বাড়িতে পুরুষ না থাকায় নারীরা বাধাঁ দিতে এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়।
হামলায় জিএসসি পরীক্ষার্থী রতœা আক্তার (১৪), শাহানারা বেগম (৫৫), মেহরুন বেগম (৪৫), হাফিজা বেগম (৪৭), ফুলজান বেগম (৫২), লিমা বেগম (৩২), ইউনুস শিকদার (৬০)সহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইউনুস শিকদার, স্কুলছাত্রী রতœা আক্তার ও  শাহানারা বেগমকে রক্তাক্ত জখম অবস্থায়  চিতলমারী স্বাস্থ্য কেন্দ্র্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কাজী মাহাতাব হোসেন জানান, বেল্লাল সরদার বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দিনমজুর আমজাদ শিকদার ও ইউনুস শিকদারের বাড়িতে প্রবেশ করে অগ্নিসংযোগ ও নারী-শিশু এবং বৃৃদ্ধাদের উপর হামলা চালায়। বিষয়টি নিয়ে শালিশ-বৈঠকের  কথা ছিল কিন্তু তার আগেই এ হামলার ঘটনা ঘটে। এব্যাপারে বেল্লাল সরদারের মুঠো ফোনে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এব্যাপারে চিতলমারী থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সেখানের অবস্থা স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)