শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নাসির নিহত, ৪ র‌্যাব সদস্য আহত
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নাসির নিহত, ৪ র‌্যাব সদস্য আহত
৫৯০ বার পঠিত
মঙ্গলবার, ২ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নাসির নিহত, ৪ র‌্যাব সদস্য আহত

---

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের র‌্যাবের সাথে “বন্দুকযুদ্ধে” পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী নাসির বাহিনীর প্রধান নাসির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের এ এস আই পরিময় চাকমা, কনস্টেবল করিম ও সাকিল, ফরিদসহ ৪ র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। সোমবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে পরিত্যাক্ত একটি ইটভাটায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি এলজি ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র‌্যাব। নিহত নাসির লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা,অপরহণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী জানান, সোমবার রাতে র‌্যাবের নিয়মিত টইল দল লক্ষ্মীপুর থেকে কমলনগর-রামগতি যাওয়ার পথে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগুপ্টা এলাকায় পরিত্যাক্ত একটি ইটভাটায় দূর্ধর্ষ সন্ত্রাসী নাসির ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতির নিচ্ছে। গোপন সংবাদে খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতির টের পেয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী নাসির ও তার বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায় দুর্ধর্ষ সন্ত্রাসী  নাসির গুলিবিদ্ধ হয় এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি সহ গুলিবিদ্ধ অবস্থায় নাসিরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসিরের বিরুদ্ধে ৫টি হত্যা, ৭টি ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ৩৭টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য ইতোপূর্বে জেলার শীর্ষ সন্ত্রাসী নাসির বাহিনীর প্রধান নাসিরকে ধরিয়ে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে ৫০হাজার টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)