শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান বিচারপতি
প্রথম পাতা » জেলার খবর » জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান বিচারপতি
৪২০ বার পঠিত
মঙ্গলবার, ২ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান বিচারপতি

 ---

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ  ঃ
জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গোপালগঞ্জের সফর শেষ করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুই দিনের সফরে তিনি স্বস্ত্রীক গোপালগঞ্জ সফরে আসেন।
রোব বার সন্ধ্যায় তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্প স্তবক অর্পণ ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে  তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন কালে তার সহধর্মীনি সুসমা সিনহা সহ রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, অতিরিক্ত রেজিষ্ট্রার জাবিদ হোসেন, সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা হুসনেয়ারা বেগম, গোপালগঞ্জের চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.মতিয়ার রহমান, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শদ্ধানিবেদনের পর প্রধান বিচারপতি সমাধি সৌধ এবং জাতির পিতার পুরানো বাড়িটি পরিদর্শণ শেষে স্মারক বহিতে জাতির জনকের স্মরনে তার মন্তব্য লিপিবদ্ধ করেন। পরে তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা জজ, চীফ জুডিশিয়াল, জূডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গণ, জেলা প্রশাসন  ও স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বিভিন্ন পর্যায়ের পুরানো মামলা মকদ্দমা দ্রুত নিষ্পত্তি সহ আইনের প্রতি সাধারন মানুষের সর্বোচ্চ আস্থা পেতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহবান জানান। সফরের ২য় দিন গতকাল সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পরিদর্শণ ও বিভিন্ন মামলার খোজ খবর নেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)