শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৯ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে
৪১৯ বার পঠিত
শুক্রবার, ২৯ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে


---
হবিগঞ্জ থেকে ঃ
বজ্রপাতে প্রতিদিনই বিভিন্ন স্থানে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অতীতের ছেয়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশংখাজনক হারে বাড়ছে। এ ধরণের মৃত্যু নিয়ে এখন ভাবনার ডাল-পালা বিস্তার লাভ করছে। ঘরের মধ্যেও বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। চলতি বছরের ১৫ মে একদিনে সারা দেশে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু ও ২৫ জন আহত হবার খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে দুই ২ জন নিহত ও আহত ৩ জন, মাগুরায় পৃথক স্থানে ৩ জন নিহত এবং মহিলাসহ ৫ জন আহত, টাঙ্গাইলের দেলদুয়ারে নিহত ১ জন, আহত ৩ জন, রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ক্রিকেট খেলা অবস্থায় এক যুবক, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক স্কুল ছাত্র ও এক কৃষক নিহত, সিলেটের জৈন্তাপুর এলাকায় এক নারী এবং মৌলভীবাজারে এক শিশু নিহত ও হবিগঞ্জে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ধরণের মৃত্যুকে স্বাভাবিক মনে হলেও নতুন    প্রজন্মের কাছে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিগত ১০ বছর ধরে বজ্রপাতে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। এলাকার প্রবীনরা এ মৃত্যুকে আসমানী গজব বলে চালিয়ে দিলেও বর্তমান প্রজন্মের কাছে এ মৃত্যুর হার বাড়ার পেছনে কিছু মনুষকে দায়ী করা হচ্ছে।
শফিক নামের এক কলেজ ছাত্র বলেন, তিনি তার দাদার কাছে শুনেছেন, ব্রিটিশ আমলে সরকার মাটির নীচে আনাচে-কানাচে বজ্রপাত রোধক ম্যাগনেট স্থাপন করেছিল। বিগত ১০/১১ বছর পুর্বে একদল অর্থলোভী মানুষ সেই ম্যাগনেট তুলে নিয়ে যায়। কোটি টাকা মুল্যের ওই ম্যাগনেটই ছিল মুলত বজ্রপাতের রোধক। এ ম্যাগনেট পাচার নিয়ে অনেক হাউ-কাউ হয়েছে। মিডিয়াতেও প্রচার  হয়েছে নানান আঙ্গিকে প্রতিবেদন। এক সময় মাটির নীচে স্থাপিত ওই ম্যাগনেট উধাও হয়ে যায় রাতের আঁধারে। শুধু তাই নয়, বজ্রপাতে নিহতের মরদেহ পর্যন্ত কবর থেকে তুলে নেয়া হতো ম্যাগনেট সেল’র আশায়। সুন্দর আলী নামের এক প্রবীণ ও এলাকার মুরুব্বীগন বলেন, তাদের আমলে বজ্রপাতে সারা বছরে ১/২ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া যেতো। তখন এটাকে আল্লাহ’র গজব বলা হতো। এখন ঝড়-বৃষ্টি আসলেই বজ্রপাতে হতাহতের খবর মেলে। বজ্রপাত নিয়ে নানান জন নানান মত প্রকাশ করছেন, কিন্তু এর সমাধান কেউ দিতে পারছেন না। তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, বাড়ী-ঘর তথা সর্বত্রই বজ্রপাত রোধক হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য সরকারকে জরুরী ভিত্তিতে গ্রহন করতে হবে পদক্ষেপ।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)