শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ মে ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | সম্পাদক বলছি » ঝুঁকিতে সুন্দরবন হোটেল রাস্তা ধসে পাইলিংয়ের গর্তে
প্রথম পাতা » অর্থনীতি | সম্পাদক বলছি » ঝুঁকিতে সুন্দরবন হোটেল রাস্তা ধসে পাইলিংয়ের গর্তে
৪২১ বার পঠিত
বুধবার, ২৭ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝুঁকিতে সুন্দরবন হোটেল রাস্তা ধসে পাইলিংয়ের গর্তে

---

পক্ষকাল প্রতিবেদকঃ রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সুন্দরবন হোটেলের পাশে নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের জন্য খোঁড়া গর্তে ধসে পড়েছে প্রায় ১২০ ফুট রাস্তা।

বীর উত্তম সি আর দত্ত সড়ক লাগোয়া ওই গলির মুখে বড় ধরনের এই ধসে সুন্দরবন হোটেল ঝুঁকির মধ্যে পড়ায় সেখান থেকে সবাইকে বের করে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টি শুরুর পরপর ওই গলির রাস্তার একটি অংশ হোটেলের সীমানা প্রাচীর বিকট শব্দে নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক লিমিটেড টুইন টাওয়ারের পাইলিংয়ের গর্তে ধসে পড়ে।

গলির মুখের বিদ্যুতের খুঁটি, কয়েকটি গাছ, কয়েকটি টং দোকান ও রিকশা ভ্যানও ওই গর্তে পড়ে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান।

রাস্তা ধসের খবর পেয়ে ফায়ার ব্রিগেডকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। উৎসুক মানুষের ভিড় ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যা ব সেখানে উপস্থিত হয়।

ফায়ার সার্ভিসের পরিদর্শক সৈয়দ মুনীর জানান, রাস্তা ধসে পড়ায় পাশে সুন্দরবন হোটেলের বেইজমেন্টে ওয়াসার পাইপ ফেটে যায়। গ্যাস লাইনও ক্ষতিগ্রস্ত হয়।

ওয়াসার পাইপ ফেটে যাওয়ায় বিপুল বেড়ে পানির ধারা ওই ধসে পড়া অংশের মাটি ধুয়ে পাইলিংয়ের গর্তে পড়তে থাকলে আরও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়।

এরই মধ্যে সুন্দরবন হোটেলের কয়েকটি স্থানে ফাটল দেখা দেওয়ায় তৈরি হয় আতঙ্ক। এই পরিস্থিতিতে হোটেল থেকে অতিথিদের সবাইকে সরিয়ে নেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ জানান।

তিনি বলেন, “মাটির যে অবস্থা, তাতে হোটেল ভবনও ধসে পরার আশঙ্কা রয়েছে।”

এই পরিস্থিতিতে সিটি করপোরেশনের বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

খবর পেয়ে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত হন। ওয়াসাকর্মীরা পানি সরবরাহ এবং বিদ্যুৎকর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঝুঁকি কমানোর চেষ্টা করেন।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকও ঘটনাস্থলে উপস্থিত হন। ধসে পড়া রাস্তা দেখে পরে তিনি যান সুন্দরবন হোটেলে।

সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “জায়গাটি ক্লিয়ার করা হয়েছে। হোটেলে কোনো গেস্ট নেই, কর্মীদেরও সরে যেতে বলা হয়েছে।”

আনিসুল বলেন, কারওয়ান বাজারে রাস্তার পাশের এ অংশটি ঢাকা দক্ষিণের হলেও খবর পেয়েই তিনি ছুটে এসেছেন।

“জায়গাটি ভয়াবহ অবস্থায় আছে। এমনকি মূল রাস্তাটিও ধসে পড়তে পারে। রাজউককে ডেকে আমরা আলোচনা করব কী ব্যবস্থা নেওয়া যায়।”

তিনি সুন্দরবন হোটেল, নির্মাণাধীন ভবনসহ ওই এলাকা ঘিরে ফেলার পরামর্শ দেন, যাতে কেউ ভেতরে ঢুকে বিপদে না পড়েন।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)