শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মে ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » আ’লীগ থাকলে দেশ বেঁচে থাকবে: সাজেদা চৌধুরী
প্রথম পাতা » রাজনীতি » আ’লীগ থাকলে দেশ বেঁচে থাকবে: সাজেদা চৌধুরী
৩৯১ বার পঠিত
শনিবার, ১৬ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগ থাকলে দেশ বেঁচে থাকবে: সাজেদা চৌধুরী

---
২০১৫ মে ১৬
নিলুফার ইয়াসমিন : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। অন্যথায় স্বধীনতা বিরোধীরা ক্ষমতা দখল করে দেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করবে।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আছে। আওয়ামী লীগকে শক্তিশালী করতে না পারলে দেশের জাতীয়তাবাদ থাকবেনা। বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকবেনা।

এ সময় প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নতির দ্বারপ্রান্তে, ঠিক তখনই বেগম জিয়া দেশে অরাজকতা শুরু করেছেন। মানুষ হত্যা করেছেন। এখন আন্দোলনে ব্যর্থ হয়ে কোর্টে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। আগামীতেও খালেদা জিয়া ব্যর্থ ও পরাজিত হবে।

এ সময় আরেক প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আরেকটি পাকিস্তান বানানোর অপচেষ্টা করেছে জিয়া ও মোস্তাক। জিয়াউর রহমান ছিল মুক্তিযুদ্ধের নামধারী স্বধীনতার সবচেয়ে বিরোধীতাকারি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, আওয়ামী লীগ নির্বাচনের ও ভোটের দল। আমরা বিশ্বাস করি মাছ পানি ছাড়া বাঁচেনা তেমনিভাবে কোন দলও নির্বাচন ছাড়া বাঁচেনা। সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করেছে। এ জন্যই আওয়ামী লীগের বিজয় হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ২০১৯ সালের নির্বাচনে আসুন। আমরা ফাকা মাঠে খেলতে চাইনা। তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভূল সিদ্ধান্তের কারণেই বিএনপি আন্ডারগ্রাউন্ডের দলে পরিণত হয়েছে।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, সিটি নির্বাচন আপনি বর্জন করেন। অন্যদিকে আপনার কাউন্সিলররা শপত গ্রহন করে। এখন তো আপনই বর্জন হয়ে যাচ্ছেন।

মতিয়া চৌধুরী আরো বলেন, শেখ হাসিনার আমলে দেশে যে উন্নয়ন হয়েছে খালেদা জিয়া সাতবার জন্ম নিলেও সেই উন্নয়ন করতে পারবেনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বাংলাদেশে সকল অর্জন শেখ হাসিনার জন্য। তিনি বলেন, স্বধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যাকরে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে। রাজাকার কমান্ডারদের ক্ষমতায় নিয়ে আসে। শেখ হাসিনা দেশে ফিরে এসে স্বধীনতার চেতনাকে ফিরিয়ে আনে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এসময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা দক্ষিনের মেয়র সাঈদ খোকন, উত্তরের মেয়র আনিসুল হক প্রমুখ।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)