শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সালাহ উদ্দিনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সালাহ উদ্দিনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ
৪১৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালাহ উদ্দিনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ


২০১৫ মে ১৪ ---

পক্ষকাল ডেস্ক : বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে ভারতের কাছে রেড নোটিশ পাঠিয়েছে ইন্টারপোলের ঢাকা শাখা। মেঘালয় পুলিশের ডিজি (ডিরেক্টর জেনারেল) রাজীব মেহতা এ কথা জানিয়েছেন।

রাজীব মেহতা বুধবার বলেন, ‘সালাহ উদ্দিনকে গ্রেফতারের জন্য মঙ্গলবার ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে আমরা একটি রেড নোটিশ পেয়েছি। আমরা সেই আবেদন দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে জানিয়ে দিয়েছি।’

রাজীব মেহতার এ উদ্ধৃতি দিয়ে কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে।

তিনি আরও জানান, ‘সালাহ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আমরা এখন পর্যন্ত তাকে ভাল করে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। হাসপাতাল থেকে ছাড়া না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নতুন করে কিছু বলা যাবে না।’

চলতি বছরের মার্চে নিখোঁজ হওয়ার পর গত সোমবার শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকা থেকে সালাহ উদ্দিনকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে শিলং সিটি পুলিশ। ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রথমে তাকে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এ্যান্ড নিউরোসায়েন্স (মিমহান্স)-এ ভর্তি করা হয়। পরে সেখান থেকে পাঠানো হয় শিলং সিভিল হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত বুধবার বিএনপির এই নেতাকে আদালতে উঠানো হয়নি।

পূর্ব খাসি হিলস জেলার পুলিশ সুপার মারিয়াহোম খারক্রাং জানিয়েছেন, ‘শিলং সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলার কারণে আমরা আজ (বুধবার) তাকে আদালতে উপস্থিত করতে পারিনি।’



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)