শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া
৪৫৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া


২০১৫ মে ১৪---
পক্ষকাল ডেস্ক : ইন্দোনেশিয়ার পর মালয়েশিয়া সরকারও মানবপাচারকারীদের খপ্পরে পড়া বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে দিয়েছে। দেশটির পক্ষ থেকে আট শতাধিক বিদেশগামীবাহী দুটি নৌকা ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। খবর এপির।

মালয়েশিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনায়েদী বৃহস্পতিবার বলেন, পেনাং রাজ্যের উপকূলে বুধবার প্রায় ৫০০ আরোহীসহ একটি নৌকার সন্ধান পাওয়া গেছে। তাদের মানবিক সহায়তা দিয়ে সমুদ্রপথে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আপনারা আমাদের কাছ থেকে কী আশা করেন? যারা অবৈধভাবে আমাদের সীমানায় পৌঁছেছে, আমরা তাদের মানবিক সহায়তা দিয়ে ফেরত পাঠিয়েছি। তারা আমাদের উপকূলে এভাবে জনস্রোতের মতো আসতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের স্পষ্ট বার্তা দিয়েছি যে, এখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হবে না।’

দেশটির দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার রাতে লঙ্কায়ী দ্বীপের কাছে প্রায় ৩০০ যাত্রীবাহী একটি নৌকা ফিরিয়ে দেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওই দ্বীপে এক হাজার ১৫৮ বিদেশগামীকে উদ্ধার করা হয়। যাদের গ্রেফতার হিসেবে দেখানো হয়েছে।

এর আগে গত সোমবার কয়েক শ’ বিদেশগামীবাহী নৌকা ফিরিয়ে দেয় ইন্দোনেশিয়া।

সাগরে ভাসমান ওই বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলিমদের প্রতি একই মনোভাব প্রকাশ করেছে থাইল্যান্ড সরকারও। তবে সম্প্রতি তারা মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এক সম্মেলনের আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ ও মানবাধিকার সংস্থা বিদেশগামীদের শরণার্থী হিসেবে স্থান দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলেও বারবার উল্লেখ করেছে সংস্থাগুলো।

অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, মালাক্কা প্রণালী এবং এর আশপাশে প্রায় ৮ হাজার বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলিম নৌকায় ভেসে বেড়াচ্ছে।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)