সোমবার, ১১ মে ২০১৫
প্রথম পাতা » » সরকারের পক্ষ থেকে মিলছেনা তারানকোর ঢাকা সফরের অনুমতি
সরকারের পক্ষ থেকে মিলছেনা তারানকোর ঢাকা সফরের অনুমতি
২০১৫ মে ১১
পক্ষকাল প্রতিবেদকঃ রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকো চলতি মাসেই ঢাকায় আসতে চান। কিন্তু সরকারের কাছ থেকে এ ব্যাপারে অনুমতি মিলছে না। ফলে চলতি মাসে তার ঢাকায় আসা অনিশ্চিত।
তারানকো নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে চলতি মে মাসে বাংলাদেশ সফরে আসার আগ্রহ ব্যক্ত করেন। জবাবে মোমেন তাকে জানান বাংলাদেশে সাধারণ নির্বাচনের আরও সাড়ে তিন বছরের বেশি বাকি আছে।
তাছাড়া এ মুহূর্তে বাংলাদেশে কোনো সংকটও নেই। এই জবাবে সন্তুষ্ট না হয়ে তারানকো জাতিসংঘ মহাসচিবকে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টেলিফোন করান বলে বাংলাদেশের কর্মকর্তাদের ধারণা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টেলিফোনে বাংলাদেশের রাজনৈতিক সংকটের বিষয়টি দেখাশোনার জন্য তারানকোকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান।
জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুর মিলিয়ে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে অনিয়ম তদন্ত করার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, সরকারের পক্ষ থেকে সিটি নির্বাচনের ব্যাপারে বিস্তারিত তথ্য জাতিসংঘের কাছে দেয়া হয়েছে।
এসব তথ্যে বলা হয়, অনিয়মের যেসব অভিযোগ এসেছে সেগুলো নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারবে না। তাছাড়া এবারের নির্বাচনে কোনো মানুষ নিহত না হওয়াও স্বস্তিদায়ক। সরকারের কর্মকর্তারা বলছেন, সরকারের দেয়া তথ্য পাওয়ার পর জাতিসংঘ এখন সিটি নির্বাচনের ব্যাপারে ধারণা পাল্টাচ্ছে।
ঢাকায় এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, গত বছরের ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনের আগে তারানকো বাংলাদেশ সফরে এসে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন। এ ধরনের মিশনে কেউ ব্যর্থ হলে ওই একই ব্যক্তিকে একই দায়িত্ব দেয়া বিস্ময়কর।
নির্বাচনের আগে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি জাতিসংঘের রাজনীতি সংক্রান্ত সহকারী মহাসচিব ছিলেন। বর্তমানে জাতিসংঘের পিস বিল্ডিং বিষয়ের দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার এই কূটনীতিক। তারানকো নিজেই মহাসচিব বান কি মুনের কাছে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের কাজ করার দায়িত্ব চেয়েছেন বলে ঢাকার কর্মকর্তারা বলছেন।
সুত্রঃযুগান্তর




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়