শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১১ মে ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » চুয়াডাঙ্গায় দৈনিক মাথাভাঙ্গার ছাপাখানায় দুর্বত্তের হামলা
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » চুয়াডাঙ্গায় দৈনিক মাথাভাঙ্গার ছাপাখানায় দুর্বত্তের হামলা
৪৩০ বার পঠিত
সোমবার, ১১ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়াডাঙ্গায় দৈনিক মাথাভাঙ্গার ছাপাখানায় দুর্বত্তের হামলা

---
২০১৫ মে

পক্ষকাল প্রতিবেদকঃচুয়াডাঙ্গা প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা অফিসে দূর্বত্তরা হামলা চালিয়ে ব্যর্থ হয়ে পত্রিকার ছাপাখানা সচিমা প্রিন্টার্সে হামলা ভাংচুর ও আগুন দিয়েছে সশস্ত্র অজ্ঞাত দুর্বত্তরা। এ সময় ছাপাখানার সামনে থাকা একটি মাইক্রোবাস ভাংচুর করে।

গতকাল রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন রোডের চালের আড়তপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে। মোটরসাইকেলযোগে ১০/১২ জন সশস্ত্র অজ্ঞাত দুর্বত্তরা প্রেসে ঢুকে এ তান্ডব চালায়। এ সময় ছাপাখানার কর্মচারী কালু পালিয়ে আত্মরক্ষা করেন। প্রায় ১০ মিনিট ধরে তান্ডব চালিয়ে নির্বিঘেœ চলে যায় অজ্ঞাত দুর্বত্তরা ।

চুয়াডাঙ্গা জেলা শহরে ১৯৯১ সাল থেকে বহুল প্রচারিত দৈনিক মাথাভাঙ্গা প্রকাশিত হয়ে আসছে। পত্রিকাটির ছাপাখানা সচিমা প্রিন্টার্স রয়েছে চুয়াডাঙ্গা স্টেশন রোডের চালের আড়তপট্টি এলাকায়। রোববার রাত ৮টার দিকে কর্মচারী কালু একাই সেখানে অবস্থান করছিলেন। এ সময় ৫-৬টি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ১০/১২ জন সশস্ত্র অজ্ঞাত দুর্বত্ত এসে তান্ডব চালায়। তারা দুটি ছাপা মেশিন ভাংচুর করে এবং কাগজের গাদায় আগুন লাগিয়ে দেয়। এ সময় সেখানে থাকা একটি মাইক্রোবাস ও আসবাবপত্র ভাংচুর করে।

দৈনিক মাথাভাঙ্গার পত্রিকার ম্যানেজার জামান সিদ্দিক পিন্টু জানান, এতে প্রায় ৫-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর সম্পাদক সরদার আল আমিনসহ কর্মচারী ও সাংবাদিকরা নিরাপত্তার অভাবে গতরাত(আজ) ৯টা পর্যন্ত অফিসে ঢুকতে পারেননি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ছাপাখানায় হামলার ঘটনা শুনেছি। এখনও কোন মামলা হয়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)