শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বিদেশী দূত ও জাতিসংঘকে ইনু ফাঁকা বুলি আওড়াবেন না
প্রথম পাতা » জেলার খবর » বিদেশী দূত ও জাতিসংঘকে ইনু ফাঁকা বুলি আওড়াবেন না
৪৬৬ বার পঠিত
শনিবার, ২ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশী দূত ও জাতিসংঘকে ইনু ফাঁকা বুলি আওড়াবেন না

---কুষ্টিয়া প্রতিনিধি : জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানকে সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ‘ফাঁকা বুলি’ না আওড়ানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নির্বাচন নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন দেশের উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে শনিবার ইনু এ মন্তব্য করেন।

‘নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ আমরা শুনেছি এবং শুনবো। এটা নিয়ে আমরা মাথা ঘামাই না,’ কুষ্টিয়ার ভোড়ামারা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শনিবার সকালে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জাতিসংঘসহ বিদেশী বন্ধুরা ৩ হাজার কেন্দ্রের ফলাফল ছাড়াই ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের যদি কিছু বলার থাকে তাহলে তথ্য উপাত্ত এবং প্রমাণ দিয়ে কথা বলবেন।

সিটি নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সাংবাদিকদের বাধা দেয়া প্রশ্নে ইনু বলেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কর্মশালায় তথ্যমন্ত্রীর সাথে ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, পৌর মেয়র শামিমুল ইসলাম সানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ।

কর্মশালায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ জনপ্রতিনিধি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)