শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু’র সংবর্ধনা
প্রথম পাতা » জেলার খবর » ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু’র সংবর্ধনা
৬৬৩ বার পঠিত
শনিবার, ২ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু’র সংবর্ধনা


---
শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ :

গতকাল সকালে ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে ইউনিয়ন চত্বরে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু’র এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্জ হবিবর রহমান হবু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, ইউনিয়নের সাবেক সভাপতি দাউদ হোসেন, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মানোয়ার হোসেন, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সম্ভুনাথ চক্রবর্তী হারান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি অলিয়ার রহমান, মোঃ আনু মন্টু মন্ডল, সহ-সম্পাদক মোঃ হায়দার আলী, আজিম উদ্দন, দপ্তর সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ধর্ম সম্পাদক মোঃ বাদশা মিয়া,  কোষাধ্যক্ষ মোঃ খানজের আলী, কার্যকরী সদস্য মোঃ তোতা মিয়া, মোঃ রবিউল ইসলাম এবং মুক্তার হোসেন।
প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, শ্রমিকদের কল্যাণে যা করণীয় তার সব কিছুই করা হবে। তিনি বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, এদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০২১ সাল পর্যন্ত যে কর্মসূচী ঘোষণা করেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান। পরে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রধান অতিথি সাইদুল করিম মিন্টুকে একটি নৌকা প্রতিক ক্রেস্ট উপহার দেয়া হয়।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)