শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১ মে ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বনানীতে উচ্ছেদ অভিযান, পুলিশের গুলিতে আহত ১০
প্রথম পাতা » অপরাধ » বনানীতে উচ্ছেদ অভিযান, পুলিশের গুলিতে আহত ১০
৪৭৪ বার পঠিত
শুক্রবার, ১ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বনানীতে উচ্ছেদ অভিযান, পুলিশের গুলিতে আহত ১০


---

পক্ষকাল ডেস্ক ঃ
রাজধানীর বনানী সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের গুলিতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কোনো নোটিস না দিয়েই সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান শুরু হয় বলে ব্যবসায়ীদের অভিযোগ।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাজিস্ট্রেটের নির্দেশেই পুলিশ গুলি করেছে। অন্তত ৮/১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

মার্কেটের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ আর সিটি করপোরেশনের লোকজন এসে ‘গণহারে’ দোকান উচ্ছেদ শুরু করে।

দোকান মালিকরা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযানের বিষয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি তা না দেখিয়ে ‘নিপু’ নামের এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়ীদের যোগাযোগ আছে কিনা তা জানতে চান বলে জানান আজাদ।

তিনি বলেন, “এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি পুলিশকে গুলির নির্দেশ দেন। পুলিশ এলোপাতাড়ি গুলি শুরু করলে ১৫-২০ জন গুলিবিদ্ধ হন।”

এদের মধ্যে গুরুতর আহত সাতজনকে ইউনাইটেড হাসপাতাল ও দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দোকান মালিকদের নেতা আজাদ জানান।

এ বিষয়ে জানতে ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)