শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১২ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » অপরাধ » কামারুজ্জামানের দাফন সম্পন্ন
প্রথম পাতা » অপরাধ » কামারুজ্জামানের দাফন সম্পন্ন
৪৯৫ বার পঠিত
রবিবার, ১২ এপ্রিল ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কামারুজ্জামানের দাফন সম্পন্ন

---
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার ভোর ৫টার দিকে তার নিজ গ্রাম শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের কুমরি মুদিপাড়া তাকে কবর দেয়া হয়।

কড়া নিরাপত্তায় এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। নামাজে জানাজায় অংশ নেন স্বজন ও গ্রামের লোকজন। মাওলানা আবদুল হামিদ এতে ইমামতি করেন। সবশেষে শেষ ইচ্ছা অনুসারে তাকে দাফন করা হয় তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশেই।

এর আগে র‌্যাব-পুলিশ পাহারায় রোববার ভোর সোয়া ৪টার দিকে ডিএমপির নম্বরবিহীন লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহটি নিয়ে যাওয়া হয় বাজিতখিলায়। রাত ৪টা ৪০ মিনিটে কামারুজ্জামানের মরদেহ তার পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়। তার বড় ভাই কফিলউদ্দিন মরদেহ গ্রহণ করেন।

এর আগে কামারুজ্জামানের মরদেহ কারাকর্তৃপক্ষ ঢাকা জেলা প্রশাসককে বুঝিয়ে দেয়। এরপর জেলা প্রশাসক মরদেহ ডিএমপির হাতে হস্তান্তর করে। ডিএমপি পরবর্তীতে গাজীপুর এবং গাজীপুর পুলিশ ময়মনসিংহ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। সবশেষে ময়মনসিংহ পুলিশ কামারুজ্জামানের মরদেহ শেরপুর পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহটি শেরপুরের প্রশাসনের সহযোগিতায় দাফন করা হয়। সেই সঙ্গে অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আখেরুল ইসলাম রাসেলও শেরপুর যান। র‌্যাব, পুলিশ, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা জেলা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১০টি গাড়ি সঙ্গে ছিল। পুলিশ-র‌্যাবের গাড়ি ছাড়া আরো একটি অ্যাম্বুলেন্সও ছিল লাশের বহরে।

এদিকে কামারুজ্জামানের ফাঁসির কার্যক্রম শেষ হওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকেই কুমরি মুদিপাড়া গ্রামের তার প্রতিষ্ঠিত মাদরাসা ও এতিমখানার পাশেই কবর খোঁড়ার কাজ শুরু করা হয়। তবে শিলাবৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়। রাত ২টার পরে কবর খোঁড়ার কাজ শেষ হয়।

বাজিতখিলা বাজার ও আশপাশে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। আগে থেকেই ওই এলাকায় পুলিশ রেড এলার্ট জারি করে। স্থানীয় গণমাধ্যম কর্মী ও বাসিন্দাদের ওই গ্রামে প্রবেশ করতে দেয়া হয়নি।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মেহেদুর করিমের সঙ্গে কথা বলে জানা যায়, উপরের নির্দেশে ওই গ্রামে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

উল্লেখ্য, রাত সাড়ে ১০টায় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়। এরপর প্রায় ২০ মিনিট ঝুলিয়ে রেখে মৃত্যূকূপ থেকে তার মরদেহ বের করে আনা হয়। হাত-পায়ের রগ কেটে ময়নাতদন্ত শেষ করা হয়।

শেরপুরের সোহাগপুরে ১২০ জনকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলে দণ্ডিত হলেন এ যুদ্ধাপরাধী।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)