চাটমোহরে যুবলীগ নেতাসহ ৪ মাদকসেবীর কারাদন্ড
![]()
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদকসহ ৪ মাদকসেবীকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হলে সাক্ষ্য প্রমাণ শেষে এ সাজা দেয়া হয়। সাজা প্রাপ্তরা হলেন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ইন্তাজ আলীর ছেলে মাহামুদুল হাসান মাসুদ (৩৮), একই মহল্লার মৃত সিদ্দিক প্রামানিকের ছেলে আকতার হোসেন (৪০), ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর গ্রামের মজিবর মোল্লার ছেলে মনোয়ার হোসেন (৩২) ও সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার লাহিরী মোহনপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপল্লী কুবিরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়।ওসি আরো জানান, মঙ্গলবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম স্বাক্ষ্য প্রমাণ শেষে প্রত্যেককে সাজা প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্তদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা