শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২২ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » জেলার খবর » নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে হত্যা
৩৮৮ বার পঠিত
রবিবার, ২২ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে হত্যা

---
পঞ্চগড় প্রতিনিধি
: পঞ্চগড় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত এক ছেলে।পঞ্চগড় সদর থানার ঠিক পেছনে রবিবার দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এসআইসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।এর মধ্যে তিনজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত পুলিশ কনেস্টবল মাহাবুবের স্ত্রী নাছিমা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছেপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান (৬৫) ও তার স্ত্রী সুলতানা বেগম (৫০) দুপুরে খেতে বসেছিলেন। এ সময় মাদকাসক্ত ছেলে মঞ্জুরুল হাসান শান্ত (৩৫) ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে হত্যা করেন। মাদকের টাকা না দেওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসীর ধারণা।

পঞ্চগড় থানার পেছনে হওয়ায় হত্যার সময় বাবা-মায়ের চিৎকারে পঞ্চগড় থানার এসআই আরিফ, এএসআই এনামুল হক, থানার গাড়িচালক মাহাবুবের স্ত্রী নাছিমা বেগম দুপুর ২টার দিকে ওই বাসায় গেলে তাদেরও কুপিয়ে জখম করেন শান্ত।

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে শান্তকে আটক করে। শান্ত পঞ্চগড় সুগার মিলের ক্যান ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট (সিডিএ) হিসেবে কর্মরত। শান্ত বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তিনি বিবাহিত এবং তিন মাস বয়সী তার একটি ছেলে রয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসলিমা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত নাছিমা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ঘাতক শান্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)