শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নানা-নাতি নিহত
প্রথম পাতা » জেলার খবর » কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নানা-নাতি নিহত
৪৯৬ বার পঠিত
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নানা-নাতি নিহত

শাহাদাৎ হোসেন সাকু , কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেশন এলাকায় ট্রাক্টর চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নানা-নাতি নিহত হয়।

শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নানা আবদুর রহমান মারা যান (৫০)। গুরুতর আহত অবস্থায় তার নাতি সৌরভ আহম্মেদকে (২) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি আবদুর রহমান দেবিদ্বার উপজেলার চুলাহাস গ্রামের আবদুল গফুরের ছেলে। তিনি তার মেয়ে রোমেনা (৩০), নাতি নিহত সৌরভ, দুই নাতিনী স্বর্ণা (১৪) ও সন্ধ্যাকে (৮) নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার হাঘর গ্রামে যাচ্ছিলেন। মেয়ে রোমেনাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত স্বর্ণা ও সন্ধ্যাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সংবাদে দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ব্রাহ্মণপাড়ার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবু জাহের বলেন, নিহতদের লাশ মিরপুর পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।---



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)