শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৪ মার্চ ২০১৫
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » কামারুজ্জামানের আগামীকাল রিভিউ দাখিল : আইনজীবী
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » কামারুজ্জামানের আগামীকাল রিভিউ দাখিল : আইনজীবী
৪৩১ বার পঠিত
বুধবার, ৪ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কামারুজ্জামানের আগামীকাল রিভিউ দাখিল : আইনজীবী

---পক্ষকাল্ প্রতিবেদকঃ ০মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, রিভিউ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এটি দাখিল করা হবে।
আজ বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তাজুল ইসলাম।
কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে তাঁর পাঁচ আইনজীবী আজ বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। সেখানে তাঁরা প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন। দুপুর পৌনে ১২টায় দিকে বেরিয়ে কারা ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম। তিনি জানান, রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে কামারুজ্জামানের সঙ্গে তাঁদের কথা হয়েছে।
এই আইনজীবীর ভাষ্য, কামারুজ্জামান সুস্থ আছেন। তাঁদের বলেন, তিনি ন্যায়বিচার পাননি। তবে তাঁর আশা, রিভিউতে ন্যায়বিচার পাবেন।

তাজুল ইসলাম জানান, আপিল বিভাগে অন্যান্য মামলায় যে ধরনের সময় ও সুযোগ দেওয়া হয়, রিভিউতে একই ধরনের সুযোগ দেওয়া হবে বলে তাঁদের আশা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠমতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। গত ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি সকালে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় সই করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন বিচারপতি। ওই দিনই মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এবং তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়। ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পেয়েছেন কামারুজ্জামানের আইনজীবীরা।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)