শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৪ মার্চ ২০১৫
প্রথম পাতা » » খালেদা আত্মসমর্পণ করতে পারেন
প্রথম পাতা » » খালেদা আত্মসমর্পণ করতে পারেন
৪৪০ বার পঠিত
বুধবার, ৪ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা আত্মসমর্পণ করতে পারেন

---

পক্ষকাল্ব প্রতিবেদকঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে। যার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া আজই আত্মসমর্পণ করতে পারেন বলে দুদকের আইনজীবীদের কাছে খবর রয়েছে। তাই ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাস বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এ দুই মামলায় আজকের শুনানি শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণে আদালত ৫ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন। বেলা ১১টা ২০ মিনিটে মামলা দুটির শুনানি শুরু হয়। শেষ হয় বেলা দেড়টায়।

আদালতের বিচারকাজ শেষে ব্রিফ করেন মোশাররফ হোসেন কাজল। তিনি বলেন, খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল আছে। তাঁর পক্ষের আইনজীবীরা পুনরায় তাঁর অনুপস্থিতিতে তাঁকে জামিন দেওয়া হোক অথবা তাঁর অনুপস্থিতিতে তাঁকে প্রতিনিধ্ত্বি করার অনুমতি দেওয়ার আবেদন করেন। কিন্তু প্রসিকিউশন থেকে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, হয় তাঁকে গ্রেপ্তার করতে হবে, না হয় তাঁকে আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে হবে। এ দুটোর কোনোটিই যেহেতু এখনো হয়নি, তাই এ অবস্থায় এ ধরনের আবেদন করার সুযোগ নেই। সুতরাং আইনগত কোনো ভিত্তি না থাকায় আদালত তাদের সব আবেদন নথিভুক্ত করেছেন, গ্রহণ করেননি।

কাজল বলেন, পলাতক আসামি উপস্থিত না হওয়া পর্যন্ত তাঁর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হয়ে কথা বলতে পারেন না। তারপরও খালেদা জিয়া ও অন্য আসামিদের আইনজীবীদের কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।

দুদকের এই আইনজীবী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, থাকবে ও কার্যকর হবে। হয় তাঁকে আদালতে আসতে হবে অন্যথায় তাঁকে কৃর্তপক্ষ গ্রেপ্তার করে নিয়ে আসবে। তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন, আবার যে কোনো সময় আত্মসমর্পণ করতে পারেন। সব সুযোগ রাখা হয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)