শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » পরিচয় মিলল ‘জিহাদি জন’-এর
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » পরিচয় মিলল ‘জিহাদি জন’-এর
৫০২ বার পঠিত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিচয় মিলল ‘জিহাদি জন’-এর

---

পক্ষকাল ডেস্কঃ

ইরাক সিরিয়ার বিশাল অংশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের প্রকাশ করা বহু জিম্মি-হত্যার ভিডিও ফুটেজে যে মুখোশধারী ব্যক্তিকে দেখা যায় তাকে সবাই জিহাদি জন বলেই চেনে। এতদিন বহু খোঁজ করেও ঠাণ্ডা মাথায় মানুষ জবাই করার কাজে সিদ্ধহস্ত এই জঙ্গির অাসল নামটি জানা যাচ্ছিল না। অবশেষে সেই বর্বর জিহাদি জনের আসল পরিচয় জানতে পেরেছেন ব্রিটিশ গোয়েন্দারা।

বিবিসি জানিয়েছে, নৃশংস এই অাইএস জঙ্গির অাসল নাম মোহাম্মদ এমওয়াজি। ২৭ বছর বয়সী কুয়েতি বংশোদ্ভূত এই ব্রিটিশ তরুণ একসময় থাকতেন পশ্চিম লন্ডনে।

তদন্তে জানা গেছে, মোহাম্মদ এমওয়াজি ২০০৬ সালে সোমালিয়াতে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে তৎপর জঙ্গি সংগঠন আল শাবাবের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে।

তার বন্ধুরা ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছে, মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এমওয়াজি পড়াশুনা করেছেন লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে। এর অাগেই ব্রিটিশ গোয়েন্দারা তার পরিচয় জানতে পেরেছিল। কিন্তু এতদিন তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছিল।

এমওয়াজিকে প্রথম দেখা যায় গত আগস্টে। ওই সময় অাইএস প্রকাশিত এক ভিডিও ফুটেজে তাকে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে ক্যামেরার সামনে শিরশ্ছেদ করতে দেখা যায়। এরপর একে একে মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ, ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইন্স এবং আরেক ব্রিটিশ ট্যাক্সিচালক অ্যালান হেনিংকেও শিরশ্ছেদ করে হত্যা করেন এমওয়াজি।

শেষবার তাকে দেখা যায় গত জানুয়ারিতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে। আইএস-এর হাতে আটক দুই জাপানির শিরশ্ছেদ করতে দেখা যায় তাকে



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)