শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » ডিসিসি নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল, দক্ষিণে খোকন
ডিসিসি নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল, দক্ষিণে খোকন
![]()
পক্ষকাল প্রতিবেদকঃ বেজে উঠেছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দামামা। ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনের সরকারি সিদ্ধান্তের পর এবার মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।উত্তরে মেয়র পদে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা আনিসুল হক ও দক্ষিণে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার রাতে গণভবনে আনিসুল হক ও সাঈদ খোকনকে ডেকে নিয়ে তাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন।
১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন নিয়ে আলোচনা করেন। ১৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার জানান, সরকারের নির্দেশনা পেলেই নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেবে। পরে ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী সিটি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত