শিরোনাম:
ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » দিনাজপুর প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » জেলার খবর » দিনাজপুর প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়মের অভিযোগ
৫৩৫ বার পঠিত
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনাজপুর প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়মের অভিযোগ

---

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :
চাকুরীতে সকালে বরখাস্ত বিকালে যোগদান, মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ। এলাকাবাসী সরকারি কাজে অনিয়ম ও দোষী ব্যক্তিদের বিচারের শাস্তির দাবি।
সূত্রে প্রকাশ, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পশ্চিম বৈকুন্ঠুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন তার সহকারী শিক্ষিকা রহিমা খাতুনকে স্কুলের অনিয়ম কর্মকান্ডের জন্য মৌখিক ভাবে সর্তক করার পরেও অনিয়ম অভ্যাসের পরিবর্তন করেন নাই। এ অবস্থায় প্রধান শিক্ষক স্কুল কমিটির মিটিং এ তুলে ধরেন। সহকারী শিক্ষিকা মোছাঃ রহিমা খাতুন প্রধান শিক্ষককে সায়েস্থা করার জন্য তার স্বামী ইউপি সদস্য আব্দুল আলিমকে জানালে প্রধান শিক্ষক ১৭/১১/১৪ ইং স্কুলে আসার মধ্যে শেফালী বাজার নামক স্থানে আলিম ও তার ভাই আব্দুর রাজ্জাক আটক করে মারধর করে রক্তাক্ত করে আহত করে। লোকজন আহতকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। আলতাব মাষ্টার অসুস্থতায় তার বড় ভাই আফতাব উদ্দিন থানায় মামলা দায়ের করেন যাহার নং-১৯/২০৪। অপর দিকে এ ঘটনায় প্রধান শিক্ষক চিরিরবন্দর শিক্ষা অফিসকে লিখিত ভাবে অবহিত করেন। ঘটনাটি চিরিরবন্দর শিক্ষা অফিসারের নির্দেশে সহকারী  শিক্ষা অফিসার শাহাদাত হোসেন ও মতিয়ার রহমান ঘটনার সরেজমিনে তদন্ত করে সহকারী শিক্ষিকা রহিমা খাতুনকে দোষী স্বাব্যস্ত করে  উপজেলা শিক্ষা অফিসে ০১/১২/১৪ ইং তারিখে প্রতিবেদন দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান স্বাক্ষরিত- উনিঅ/চিরির/২০১৪/৫৫৩ স্বারকে ২৭/১১/২০১৪ ইং তারিখে বিধিমোতাবেক জেলা শিক্ষা অফিসার দিনাজপুরকে সহকারী শিক্ষিকা মোছাঃ রহিমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান। অপর দিকে কাউন্টার মামলা হিসেবে সহকারী শিক্ষিকা মোছাঃ রহিমা খাতুনের প্রধান শিক্ষক আলতাব হোসেনের বিরুদ্ধে ২৭/১১/২০১৪ ইং নারী ও শিশু আদালতে ১০/২ ধারা মতে মামলা দায়ের করেন মামলা নং-৮৩২। আদালত মামলাটি ওসি চিরিরবন্দরকে তদন্তের জন্য নির্দেশ দিলে ওসি রওশন মোস্তফা ঘটনাটি সরেজমিনে তদন্তে এসে, ওই গ্রামের সাত্তারের মৃতঃ স্ত্রী সাহেদা খাতুনকে স্বাক্ষী দেখিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ ঘটনাটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে ওসি রওশন মোস্তফাকে স্টান রিলিজ করা হয়। পরবির্ততে সহকারী শিক্ষিকা রহিমা খাতুনকে শৃংঙ্খলা ও আপিল বিধিমালা ১৯৮৫ এর বিধি ২ (এফ) অসদাচরন, চাকুরীর শৃংঙ্খলা ও সুব্যবস্থার পক্ষে ক্ষতিকর এবং সরকারি কর্মচারী আচরন বিধিমালা ১৯৭৯ এর পরিপন্থি অভিযোগে অভিযুক্ত করে ১১ (১) মোতাবেক ৪/০২/২০১৪ ইং বরখাস্ত করা হয়। বরখাস্তের দুই মাসের মধ্যে গত ০৮/০২/২০১৫ ইং বরখাস্তটি প্রত্যাহার করে নেওয়া হয়। ঘটনাটি  সুধিসমাজকে ভাবিয়ে তুলেছে। উভয় পক্ষের একাধিক মামলা রয়েছে। ওই এলাকার সুধিসমাজের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
অপর দিকে প্রধান শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে অন্যত্র বদলী করার চেষ্ঠা করা হচ্ছে বলে সূত্র জানায়। সিট আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিভাগের যুগ্ন মহাসচিব মোঃ এনামুল হক ঘটনাটির সঠিক ভাবে তদন্ত স¦াপেদেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত ভাবে আবেদন জানিয়েছেন।



এ পাতার আরও খবর

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)