শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » ট্রাকচাপায় টেম্পোর ৯ যাত্রী নিহত
প্রথম পাতা » জেলার খবর » ট্রাকচাপায় টেম্পোর ৯ যাত্রী নিহত
৫২৮ বার পঠিত
বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাকচাপায় টেম্পোর ৯ যাত্রী নিহত

---

পক্ষকাল প্রতিনিধি টাঙ্গাইল: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া আশুরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের চাপায় টেম্পোর নয় যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ দুই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন।
বুধবার দুপুর সোয়া ১২টার সংঘটিত ওই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন অপর দুই টেম্পোযাত্রী।

নিহতরা হলেন- মধুপুরের রক্তিপাড়া গ্রামের হবিবর রহমান (৫০), তার মেয়ে হেনা বেগম (২৮) ও হেনার মেয়ে আয়শা (১২), নরকোনা গ্রামের ফিরোজা বেগম (৫০), তার নাতি সাদিক (৪), একই গ্রামের আছর আলী (৪০), রক্তিপাড়া গ্রামের মজিবর রহমান (৫৫), সাথী আক্তার (৮) ও টেম্পোচালক আব্দুল কাদের (৬৫)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, রক্তিপাড়া আশুরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মধুপুর থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪৫৯৬৩) বিপরীত দিক থেকে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী টেম্পোকে চাপা দেয়। ঘটনাস্থল ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে টেম্পোচালকসহ নয়জন নিহত হন।

মারাত্মক আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতরা হলেন-মৃত হাবিবরের স্ত্রী জাহানার বেগম (৪২) ও মৃত ফিরোজার জা ফালানী বেগম (৪৪)। উল্লেখ্য, হাবিবর রহমানের পরিবার রক্তিপাড়া থেকে একটি অনুষ্ঠানে অংশ নিতে টেম্পোযোগে মধুপুরে যাচ্ছিল।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)