সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » যুক্তরাষ্ট্ বাংলাদেশের সঙ্গে গভীরভাবে কাজ করবে
যুক্তরাষ্ট্ বাংলাদেশের সঙ্গে গভীরভাবে কাজ করবে
পক্ষকাল প্রতিবেদক : যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে আরও গভীরভাবে কাজ করার কথা জানাল । বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আজ দুপুরে এক সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দ্য রিপোর্টকে বলেন, ‘এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এই সাক্ষাতে নতুন রাষ্ট্রদূত জানিয়েছেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।’
রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র পরস্পর গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের প্রসার এবং উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে নিরাপদ ও সহিষ্ণু, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে ও অন্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সাড়া দেওয়া এবং সুস্বাস্থ্যের অধিকারী ও শিক্ষার পর্যাপ্ত সুযোগপ্রাপ্ত জনগোষ্ঠীকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা হবে।’




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন