দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও
পক্ষকাল প্রতিবেদকঃচলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে আজ রোববার দুপুর ১২টা থেকে ১২টা ১৫মিনিট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা হাতে মানববন্ধন করেছেন দেশের ব্যবসায়ীরা। ‘সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে রাজপথে দাঁড়িয়ে একযোগে জাতীয় সংগীতও পরিবেশন করেন তারা।
দেশের প্রত্যেক চেম্বার ও ব্যবসায়ীদের নিজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কোনো রাজনৈতিক বক্তব্য ছাড়াই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এফবিসিসিআইয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।





“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন