শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » » বিরোধী দলকে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দেয়ার আহ্বান জাতিসংঘের
বিরোধী দলকে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দেয়ার আহ্বান জাতিসংঘের
পক্ষকাল প্রতিবেদক: বিরোধী দলকে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করার সুযোগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। উদ্ভূত সঙ্কট নিরসনে জাতিসঙ্ঘের পক্ষ থেকে দু’টি বড় দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলেও জানান জাতিসঙ্ঘের এ মুখপাত্র।প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের অবস্থা গোলযোগপূর্ণ। সরকার বিরোধী দলের আন্দোলনকারীদের বিরুদ্ধে তাদের ক্ষমতা ব্যবহার করছে। এই প্রেক্ষাপটে তিনি জানতে চান উভয় পক্ষের মধ্যে সমঝোতা তৈরিতে কিংবা জাতিসঙ্ঘের পলিটিক্যাল আফেয়ার্স কিংবা জাতিসংঘ অন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কি? জাতিসংঘের সিনিয়র সামরিক কর্মকর্তাদের এ বিষয়ে বিবৃতি দেয়া উচিত। জবাবে জাতিসঙ্ঘের মহাসচিবের ডেপুটি মুখপাত্র ড. ফারহান হক জানান, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আপনারা জানেন সঙ্কট নিরসনে জাতিসংঘে পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সিনিয়র কর্মকর্তারা কয়েক দফা বাংলাদেশ সফর করেছেন এবং সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
আপনি আরো জানেন, বাংলাদেশে যে সহিংসতা চলছে এর জন্য আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করে আসছি। আমরা প্রতিনিয়ত সরকারকে উদ্বুদ্ধ করছি যে, বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিল সমাবেশের অধিকার যেন সরকার নিশ্চিত করে। এসবের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য নিরসনে আমরা দুই প্রধান রাজনৈতিক দলের (বিএনপি-আওয়ামী লীগ) নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ