সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা নয়: মিজান
পক্ষাকল প্রতিবেদক: রাষ্ট্রীয় কাঠামোতে আঘাতকারী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না, তবে নির্বাচনব্যবস্থার সমস্যা সমাধানে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সংঘাত নয় সমঝোতা, সহিংসতা নয় শান্তি’ শীর্ষক একটি সেমিনারে মিজানুর রহমান এ কথা বলেন। সেমিনারের আয়োজক ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অরগানাইজেশন।
বক্তৃতায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা সাধারণত সরকারের দিক থেকে মানবাধিকার নিয়ে শঙ্কিত থাকি, কিন্তু এখন যা ঘটছে, তা ভিন্ন। অগণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র অর্জন সম্ভব নয়। গণতন্ত্র উদ্ধারের নামে যে আন্দোলন চলছে, তা অসাড়।
ধনীর সন্তানের পাশাপাশি কৃষক-শ্রমিকদের সন্তানদের পরীক্ষা দেওয়ার অধিকার দিতে হবে এমনটা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘নিরাপত্তার জন্য আপনাদের বুলেটপ্রুফ গাড়ি আছে। গরিব মানুষ সিএনজি অটোরিকশায় চলাচলের নিরাপত্তা চায়। আমার চলার স্বাধীনতার জন্য লাইসেন্সের প্রয়োজন নেই। এটা আমার অধিকার।’
যারা সন্ত্রাস করছে, সেটা রাষ্ট্রদ্রোহের শামিল-এমনটা দাবি করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এটি রাজনীতি নয়, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ। এ ক্ষেত্রে রাষ্ট্র তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি।
পেট্রলবোমা মেরে মানুষ মারা যাবে না-সব দল থেকে এমন ঘোষণা দেওয়ার দাবি জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান





“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়