শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায়
দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায়
বিশেষ প্রতিনিধিঃ
![]()
* অভিযোগ পেলে তদন্ত’র মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে দুদক
* নামে বেনামে সম্পদের পাহাড়- ইঞ্জি: শহীদ
* সাংবাদিকের মাধ্যমে নিজের দুর্নীতির সংবাদ প্রকাশ না করার অপচেষ্টা
* ধানমন্ডিতে কয়েক কোটি টাকা মূল্যের ফ্ল্যাট
* বোন’র নামে নন্দন পার্ক সংলগ্ন বহুতল ভবন
* নামে বেনামে সম্পদের পাহাড়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আওতাধীন কর অঞ্চল-২৪ কর কমিশনার দুর্নীতির গডফাদার আবুল বাশার আকন’র বিরুদ্ধে চাকরি জীবনে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বোন স্ত্রী সন্তান ও আত্মীয়-স্বজনের নামে বেনামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ পাওয়া গিয়েছে।
অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে গিয়ে জানা যায়
মোঃ আবুল বাসার আকন,
পিতাঃ মৃতঃহোচেন আলী আকন।
জাতীয় পরিচয় পত্র নং-: ৭৫২৮৭০১১০১৫৬২,বর্তমান বসবাস ধানমন্ডি আবাসিক এলাকা,গ্রামের বাড়ীঃ-থানা গৌরনদী,জেলা বরিশাল,বর্তমান কর্মস্থল কর অঞ্চল-২৪,পদবি কর কমিশনার পদে কর্মরত।চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির গডফাদার আবুল বাশার আকন ক্ষমতার অপব্যবহার করে কর ফাঁকিবাজদের পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারের কয়েক হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বন্দোবস্ত করে দিয়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়েছেন বিপুল সম্পদের পাহাড়। অনুসন্ধানে আরও জানা যায় বর্তমানে কর অঞ্চল ২৪ এর কর কমিশনার দুর্নীতির গডফাদার আবুল বাসার আকন চাকরি জীবনে নিজের অনিয়ম দুর্নীতির সংবাদ ধামাচাপা দেওয়ার জন্য মাসিক মাসোয়ারা ভিত্তিতে গড়ে তুলেছেন শক্তিশালী একটি সিন্ডিকেট ওই সিন্ডিকেট সদস্যদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তথাকথিত গণমাধ্যম কর্মী নামধারী কতিপয় সদস্য এবং অনৈতিক সুবিধাভোগী বিভিন্ন ব্যবসায়ী।
কি নেই সু-চতুর দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার আকন’র কাছে খোদ রাজধানীতেই রয়েছে বেশ কয়েকটি আলিশান ফ্ল্যাট ও কয়েক কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি প্লট।অনুসন্ধানে আরো জানা যায় সু-চতুর দুর্নীতির গডফাদার আবুল বাশার আকন বসবাস করছেন রাজধানী ঢাকার আভিজাত এলাকা খ্যাত ধানমন্ডি আবাসিক এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের আলিশান ফ্লাটে।এছাড়াও আপন বোন’র নামে ঢাকা জেলার নবীনগর সাভার নন্দন পার্ক সংলগ্ন এলাকায় গড়ে তুলেন কয়েক কোটি টাকা মূল্যের আলিশান ভবন,উল্লেখ্য উক্ত আলিশান ভবনে বর্তমানে বসবাস করছেন তার আপন বোন। এছাড়াও গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলা এলাকায় প্রিয়তমা স্ত্রী সন্তান ও বোনদের নামে গড়ে তোলেন কয়েক কোটি টাকার সম্পদ।পরবর্তীতে দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার আকন’র গ্রামের বাড়ী বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অনুসন্ধানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় দৃশ্যমান সম্পদের চেয়েও নামে বেনামে বহু অদৃশ্য সম্পদ রয়েছে কর কমিশনার আবুল বাশার আকন’র।স্থানীয় বাসিন্দারা এই প্রতিবেদককে জানান কর কমিশনার আবুল বাসার আকন তার পদ পদবী অনুযায়ী যেই পরিমাণ টাকা বেতন ভাতা পেয়ে থাকেন উক্ত টাকায় পরিবারের ভরণ পোষণ ও ছেলেমেয়েদের লেখাপড়া খরচের পর এত সম্পদ গড়ে তোলা কখনোই সম্ভব নয় রাজধানী ঢাকায় এবং আমাদের এই এলাকায় তার গড়ে তোলা সকল সম্পদ তৈরি করেছে অনিয়ম দুর্নীতির টাকা দিয়ে যাহা অস্বীকার করার কোন সুযোগ আছে বলে মনে হয় না। সচেতন মহল’র বক্তব্য এহেন দুর্নীতিবাজ দেশ ও জাতির শত্রু,তাই দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার আকন এর অনিয়ম-দূর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক এর মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এই মহা দুর্নীতিবাজ দুর্নীতির গডফাদার আবুল বাশার আকন’র স্ত্রী সন্তান বোন ও আত্মীয়-স্বজনের নামে বেনামে থাকা সকল সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যয় করার আহ্বান জানান।অভিযোগে পাওয়া অনিয়ম দুর্নীতি ও দুর্নীতি মাধ্যমে নামে বেনামে গড়ে তোলা অর্জিত সম্পদের বিষয়ে জানতে কর অঞ্চল-২৪,কর কমিশনার আবুল বাশার আকন’র ব্যবহৃত মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন দিয়ে এবং খুঁদে বার্তা পাঠানো হলেও কোন প্রকার সারা পাওয়া যায়নি। পরবর্তীতে একটি জাতীয় দৈনিক পত্রিকার সিটি এডিটর পরিচয় দানকারী জনৈক ব্যক্তি( নাম পরবর্তীতে প্রকাশিত করা হবে)এই প্রতিবেদককের মুঠোফোনে ফোন দিয়ে দুর্নীতির গডফাদারওকর কমিশনার আবুল বাশার আকন’র নজিরবিহীন অনিয়ম-দূর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের ফিরিস্তি নিয়ে সংবাদ প্রকাশিত না করার জন্য বিশেষ অনুরোধ জানান। প্রশ্ন জাগে দেশের একটি স্বনামধন্য জাতীয় গণমাধ্যমের সিটি এডিটর পরিচয় দানকারী গণমাধ্যম ব্যক্তি কেন,কি কারনে,কোন উদ্দেশ্যে কাদের স্বার্থ হাসিলের জন্য কর কমিশনার আবুল বাশার আকন’র মত একজন দুর্নীতিবাজ এর পক্ষ অবলম্বন করে তার অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের ফিরিস্তি নিয়ে সংবাদ প্রকাশিত করা থেকে বিরত থাকার অনুরোধ করেন তা বোধগম্য নয়! পরবর্তীতে কর কমিশনার দুর্নীতির গডফাদার আবুল বাশার আকন’র আপন মামাত ভাই ইঞ্জিনিয়ার শহীদ এই প্রতিবেদক কে বলেন সাংবাদিক সাহেব আপনারা যেই সম্পদের কথা বললেন আমার ফুফাতো ভাই কর কমিশনার আবুল বাশার আকন’র তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি সম্পদ রয়েছে আমার মামাতো ভাইয়ের স্ত্রী সন্তান ও বোনদের নামে বেনামে আপনাদেরকে শুধু এটুকুই বললাম! ইঞ্জিনিয়ার শহীদ আরো বলেন আমার মামাতো ভাইয়ের স্ত্রী আমার ভাবির রূপসজ্জা সহ আনুষাঙ্গিক খরচ আছে প্রতিমাসে লাখ টাকার উপরে! প্রিয়তম স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে আলিশান গাড়ি ব্যক্তিগত ড্রাইভার আরো কত কি এসব ১-২ দিনে বলে শেষ করা যাবে না! কর কমিশনার আবুল বাশার আকন’র চাকরি জীবনে অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ( উপ-পরিচালক) জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
তাই প্রশ্ন জাগে দুর্নীতির গডফাদার কর অঞ্চল-২৪ এর কর কমিশনার আবুল বাশার আকন’র খুটির জোর কোথায়?
চলবে,,,,,,,




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান