শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ | শিক্ষা ও ক্যারিয়ার » নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস
নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস
পক্ষকাল ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসীন হল সংসদের শিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। এ ঘটনায় তাকে এক্সপেলড করা হয়েছে।
জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ফেরদাউস গত ১৪ মে ২০২৬ তারিখে ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে তিনি পরীক্ষার মাঝখানে ওয়াশরুমে যাওয়ার কথা বলে হল থেকে বের হন। এরপর বিভাগের সেমিনার কক্ষের সামনে ১৫তম ব্যাচের শিক্ষার্থী সোহরাবের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নকলের চেষ্টা করেন।
এ সময় দায়িত্বরত শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে কর্তৃপক্ষ তাকে এক্সপেলড করে।
উল্লেখ্য, মো. ফেরদাউস শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত এবং হলের একজন প্রভাবশালী শিবির নেতা হিসেবেও পরিচিত। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী (Jagonews24 এর ক্যাম্পাস সাংবাদিক) এবং হাজী মুহসীন হল সংসদের কার্যনির্বাহী সদস্য।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান