শনিবার, ২ মে ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি » ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" হকারদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র রাস্তা বিক্রি
” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" হকারদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র রাস্তা বিক্রি
”
নিজস্ব প্রতিবেদক:![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিন রাস্তা না আটকিয়ে চলাচল করে বুঝেছেন, ঢাকার যানজট কোন পর্যায় গিয়ে উঠেছে। বিশেষ করে ইউনুস আমলে বড়ো রাস্তায় অবাধে ব্যাটারি রিক্সা চলতে দেওয়া, হকারদের ফুটপাথ ছেড়ে দুই তিন লেইনে রাস্তা দখল, পুলিশের নিষ্ক্রিয়তা- যানজট পরিস্থিতিকে জটিল করে তুলেছিল।
যাই হোক,মাস খানেক আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাসহ দেশের বড়ো শহরগুলোতে হকার উচ্ছেদের অভিযান শুরু হয়। সবাই একে সাধুবাদ জানায়।
কিন্তু উচ্ছেদের কিছুদিনের মাথায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাস্তায় সাদা দাগ টেনে হকারদের জন্য জায়গা নির্ধারণ করে দিচ্ছে। লাইসেন্স ফির নামে রাস্তা বেচে দিচ্ছে সিটি কর্পোরেশন। এখন প্রশ্ন হলো- রাস্তা জনগণ হাঁটাচলা ও গাড়ি চলাচলের জন্য সেই রাস্তা হকারদের মধ্যে বিলিবন্টনের অধিকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কে দিল? এটা কী আইনসঙ্গত?
যদিও বাংলাদেশের প্রচলিত আইনে আছে রাস্তা দখল একটা অবৈধ কাজ। যদি কোনো মানুষ অবৈধ ভাবে কোনো কাজ করে জীবিকা নির্বাহ করে,তাহলে সেই কাজটি বৈধ হয়ে যায় না। এখানে রুটি রুজি, বউ বাচ্চা ভরণপোষণের দোহাই দেয়ার কোনো সুযোগ নেই। এভাবে হকারদের রাস্তা দখলের বৈধতা দিলে ভবিষ্যতে দলে দলে লোক এসে যখন শহরের অন্য রাস্তাগুলো দখল করবে,তখন সিটি কর্পোরেশন কী করবে?
সাধারণ নাগরিকদের প্রশ্ন বৈধ দোকানগুলোই যেখানে ফুটপাথ দখল করে ক্ষেত্রবিশেষে রাস্তা দখল করে ব্যবসা করছে। সেটাই ঠেকাতে পারছে না পুলিশ। পুলিশ কী হকারদের সাদা দাগের মধ্যে আবদ্ধ রাখতে পারবে? আগে অবৈধ জেনে রাস্তা দখল করত যে হকার,
এখন সেই হকার বৈধতার সূত্র পেয়ে বেপরোয়া হয়ে উঠবে। তখন প্রশাসন কী করবে? বর্তমান সরকার প্রধানের কাছে সাধারণ মানুষদের দাবি,প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যের মাঝে রাস্তা বিক্রির কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করে রাজধানী ঢাকা শহরকে সর্বনাশ এর হাত থেকে রক্ষা করে নগরবাসীকে দুর্গতি মুক্ত ভাবে জীবনযাপনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা বিক্রির এই কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করবেন।




রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”