জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়
পক্ষকাল ডেস্ক:
১/১১–এর দুঃসময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরও জামায়াতে ইসলামী কোনো প্রতিবাদী বিবৃতি দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়।
সংবাদ:
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া জামায়াতকে রাজনৈতিক মর্যাদা ও সুযোগ করে দিলেও দলটি সেই মর্যাদা যথাযথভাবে রক্ষা করেনি। তিনি প্রশ্ন রেখে বলেন, “খালেদা জিয়া আপনাদের পতাকা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন; কিন্তু আপনারা সেই মর্যাদা কতটুকু রেখেছেন?”
তিনি আরও বলেন, খালেদা জিয়া একসময় তাকে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী–এর কাছে সহযোগিতা চাইতে পাঠিয়েছিলেন। নিজামী বিষয়টি শান্তভাবে শুনলেও দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এমন মন্তব্য করেছিলেন, যা সংসদে উল্লেখ করা সম্ভব নয় বলে জানান তিনি।
গয়েশ্বর ক্ষোভ প্রকাশ করে বলেন, সেই সময় জামায়াত একটি প্রতিবাদী বিবৃতিও দেয়নি; বরং তারা বলেছিল, তারেক রহমান ও খালেদা জিয়ার কথিত অপকর্মের দায় তারা নেবে না। অথচ খালেদা জিয়া তাদের মন্ত্রীত্ব দিয়ে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছিলেন।
তিনি আরও বলেন, “আমরা তাদের বিচার চলাকালে বারবার বলেছি, যেন কোনো অন্যায় না হয়, বিচার স্বচ্ছ হয় এবং প্রশ্নবিদ্ধ না হয়। এমনকি একপর্যায়ে তাদের মুক্তিও চেয়েছি। এখন প্রশ্ন—আপনারা কি খালেদা জিয়ার মুক্তি চাইছেন?”





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ