শিরোনাম:
ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » লিখিত অভিযোগ’র পরেও ভরষা হাউজিং’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে রাজউক’র অনীহা
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » লিখিত অভিযোগ’র পরেও ভরষা হাউজিং’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে রাজউক’র অনীহা
৬৩ বার পঠিত
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিখিত অভিযোগ’র পরেও ভরষা হাউজিং’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে রাজউক’র অনীহা

এম এ মাইকেলঃ---

রাজধানী ঢাকার আবাসন ব্যবসায়ী ভরষা হাউজিং এন্ড ডেভলপার লিমিটেড নামক কোম্পানির নির্মিত ও নির্মাণাধীন সকল বহুতল ভবনের বুয়েট ইঞ্জিনিয়ার কর্তৃক পরীক্ষার জন্য নিরাপদ আবাসন ও বাসযোগ্য ঢাকাবাসীর পক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন জনৈক ব্যক্তি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ থেকে জানা যায় ভরষা হাউসিং এন্ড ডেভেলপার  লিমিটেড রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা,বনশ্রী,খিলগাঁও,মানিকনগর,মুগদা মান্ডা বাসাবো এলাকায় আনুমানিক শখানেকের উপর বহুতল ভবন নির্মাণ করে গ্রাফদের কাছে ফ্ল্যাট আকারে বিক্রি করেছেন।উক্ত এলাকা গুলোতে ভরষা হাউসিং এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামক কোম্পানির বহুতল ভবন গুলো নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ইমারত নির্মাণ বিধিমালা এবং বিল্ডিং কোড অমান্য করেছেন।এমনকি উক্ত বহুতল ভবন গুলোর ফ্ল্যাট গ্রাহকদের মাঝে বিক্রি করার সময় ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোর্ড অমান্য করার তথ্য গোপন রেখেছেন যাহা গ্রাহকদের সাথে প্রতারণার শামিল বলে মনে করেন ভরষা হাউসিং এন্ড ডেভেলপার লিমিটেড নামক কোম্পানি থেকে ফ্ল্যাট ক্রয় করা গ্রাহকদের মধ্যে অনেকেই। (পরবর্তীতে গ্রাহকদের নাম ফ্ল্যাট নাম্বার ও মোবাইল নাম্বার প্রকাশিত করা হবে)।ভরসা হাউসিং এন্ড ডেভেলপার লিমিটেড নামক কোম্পানির বিরুদ্ধে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও বিল্ডিং কোড অমান্য করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার শ’খানেক এর উপরে নির্মিত নির্মাণাধীন বহুতল ভবন গুলো বুয়েট ইঞ্জিনিয়ার কর্তৃক পরীক্ষা করানোর জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে বেরিয়ে আসে ভরষা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামক কোম্পানির স্বত্বাধিকারী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা  জনৈক সাহেব আলী’র ভূমি দস্যুতা অনিয়ম দুর্নীতি সরকারি রাজস্ব ফাকি দেওয়া সহ নানান চাঞ্চল্যকর তথ্য প্রমাণ।

স্বাধীনতার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী প্রত্যেক ব্যবসায়ীকে তাদের ব্যবসার উপর জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর অঞ্চলগুলোতে কর দেওয়া বাধ্যতামূলক এর বিধান রেখে আইন প্রণয়ন করেন। কিন্তু গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভরষা হাউসিং এন্ড ডেভেলপারস লিমিটেড নামক প্রতিষ্ঠানের মালিক বহুরূপী সাহেব আলী’র বিরুদ্ধে সরকারি রাজস্ব কর ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সূত্র ধরে দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে কর ফাঁকিবাজ বহুরূপী সাহেব আলীর নানান অপকর্মের চাঞ্চল্যকর তথ্য।বহুরূপী কর ফাঁকিবাজ সাহেব আলি একসময় রাজধানী ঢাকার মানিকনগর এলাকায় দরজা জানালা তৈরীর গ্রীল ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতেন বেশ কিছু বছর কাজ করার এক পর্যায়ের মানিকনগর এলাকায় নিজেই দরজা জানালা তৈরীর গ্রিল ওয়ার্কশপ এর ব্যবসা শুরু করেন। বেশ কিছুদিন গ্রিল ওয়ার্কশপ ব্যবসা করার পরে হঠাৎ করে আবাসন ব্যবসা নাম লেখিয়ে তৈরি করেন ভরষা হাউজিং এন্ড ডেভেলপার্স লিমিটেড নামক কোম্পানি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বহুরূপী সাহেব আলী হাতে পেয়ে যান রূপকথার আলাদিনের চেরাগ,সেই আলাদিনের চারাগের সংস্পর্শে বহুরূপী সাহেব আলিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সেই থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামীলীগ এর দুর্নীতিবাজ নেতাদের আশীর্বাদে বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো কাণ্ডের হোতা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মোটা অংকের উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে রাজউক নকশা বহির্ভূত বহুতল ভবন তৈরীতে স্থানীয় ভূমিদস্যু,সন্ত্রাসীদের সাথে আতত করে বহুরূপী সাহেব আলি একে একে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে বহুতল ভবন তৈরী করে গ্রাহকদের মাঝে বিক্রি করে সরকারি রাজস্ব (কর)ফাঁকি দিয়ে বর্তমানে কয়েক শত কোটি টাকার মালিক বনে গেছেন।অনুসন্ধানে আরো জানা যায় রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে প্রায় শখানেক বহুতল ভবন তৈরী করে গ্রাহকদের মাঝে বিক্রি করার পরেও বেশ কয়েক বছর সরকারী আয় কর না দিয়ে ব্যবসা পরিচালনা করার এক পর্যায়ে স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ভরষা হাউজিং এন্ড ডেভেলপাস লিমিটেড এর বিরুদ্ধে কর আদায়ের জন্য কর অঞ্চল-৫ এর আওতাধীন সার্কেল অফিসে থেকে নোটিশ প্রদান করা হয়।কর অঞ্চল-৫ এর নোটিশ পাওয়ার পর পর বহুরূপী সাহেব আলী আর আপন ছোট ভাই নুর ইসলাম এবং প্রিয়তমা স্ত্রীর ভাই ভরষা হাউজিং এন্ড ডেভলপারস লিমিটেডের পরিচালক আলমগীরকে কর অঞ্চল-৫ এর আওতাধীন সার্কেল অফিসে পাঠিয়ে যেই কোন প্রকারে দফারফা করার ব্যবস্থা করতে বলেন।বহুরূপী কর ফাঁকিবাজ সাহেব আলীর নির্দেশমতো নুর ইসলাম ও আলমগীর কর অঞ্চল-৫ এর আওতাধীন সার্কেল শাখার দুর্নীতিবাজ উচ্চমান সহকারী ইমরান,সাইফুল,নাজমুল,সুপারভাইজার সাঈদুর রহমান,কর পরিদর্শক সাইফুল গংদের সাথে মোটা অংকের উৎকোচের বিনিময়ে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার বন্দোবস্ত ফাইনাল করার পরবর্তীতে বহুরূপী কর ফাঁকিবাজ ভরষা হাউজিং এন্ড ডেভেলপাস লিমিটেড’র কর্ণধার সাহেব আলীর উপস্থিতিতে সরকারের কয়েক কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ভরষা হাউজিং এন্ড ডেভেলপার্স লিমিটেড এর নামে ইনকাম ট্যাক্স ফাইল তৈরি করতে সক্ষম হন।বহুরূপী কর ফাঁকিবাজ সাহেব আলীর এহেন কর্মকাণ্ড গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  জাতীয় রাজস্ব বোর্ডের প্রণীত আইনের সাথে সাংঘর্ষিক।অনুসন্ধানে আরো জানা যায় ভরষা হাউজিং এন্ড ডেভেলপার্স লিমিটেড’র বহুরূপী সাহেব আলীর রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী এই সন্ত্রাসী বাহিনীর কাজ হচ্ছে কেউ যদি সাহেব আলী নির্ধারিত দামে তার কাছে জমি বিক্রি করতে অপারগতা প্রকাশ করে পরবর্তী তিনি তার এই বিশাল সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে জমির মালিকদের ভয় ভীতি দেখিয়ে উক্ত জমি নামমাত্র মূল্যে ক্রয় করেন।এছাড়াও ভরষা হাউজিং এন্ড ডেভলপাস লিমিটেড’র কর্ণধর সাহেব আলী বিরুদ্ধে ভবন তৈরির নীতিমালা আমার না করার কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান বরাবর বহু লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু বহুরূপী সাহেব আলীর টাকা ও ক্ষমতার কাছে অভিযোগের ফাইলগুলো কখনো তদন্তের মুখ দেখেনি।অনুসন্ধানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বহুরূপী কর ফাঁকিবাজ সাহেব আলীর রয়েছে মাসিক মাসোয়ারা প্রাপ্ত তথাকথিত গণমাধ্যম কর্মী নামধারী সাংবাদিক চক্র।মানিকনগর এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দার নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদক কে জানান ভরষা হাউজিং এর মালিক সাহেব আলী সামান্য গ্রিল ওয়ার্কশপ এর কর্মচারী থেকে রাতারাতি হাউজিং ব্যবসার মাধ্যমে বর্তমানে  কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে তা বর্তমান সরকারের খতিয়ে দেখা দরকার।মানিক নগর ওয়াসা রোডের একজন প্রবীণ নাম প্রকাশ না করার শর্তে বলেন সাহেব আলী’র তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতার জোরে মানিকনগর খালপাড়ের এক প্রতিবন্ধীর জায়গা নাম মাত্র মুল্যে জোরপূর্বক রেজিস্ট্রি করিয়ে নেন,শুধু প্রতিবন্ধী জায়গাই নয় এমন বহু নজির আছে ভূমিদস্যু কর ফাঁকিবাজ সাহেব আলীর বিরুদ্ধে।মুগদা মানিকনগর মান্ডা এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলে আরও জানা যায় বহুরূপী ভূমিদস্যু সাহেব আলী গত বছর ৫ ই আগস্ট-২৪ইং তারিখে আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয়তাবাদী চেতনার জার্সি গায়ে জড়িয়ে নিজের অতীত অপকর্মের আধিপত্য টিকিয়ে রাখার জন্য।যাহা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শ গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।

পরবর্তীতে সরকারি রাজস্ব  ফাঁকি দেওয়া ভূমিদস্যুতা,রাজউক নকশা বহির্ভূত ভবন তৈরীর বিষয়ে জানতে ভরষা হাউসিং এন্ড ডেভেলপাস লিমিটেড’র কর্ণধার সাহেব আলী’র ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে এবং খুঁদে বার্তা পাঠানো হলেও কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।পরবর্তীতে ভরষা হাউজিং এন্ড ডেভলপারস লিমিটেড’র কর্ণধার কর ফাঁকিবাজ বহুরূপী সাহেব আলী’র বিভিন্ন ব্যক্তিকে দিয়ে এই প্রতিবেদকের মুঠো ফোনে ফোন করিয়ে সংবাদ প্রকাশিত না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ জানান।বহুরূপী কর ফাঁকিবাজ সাহেব আলীর পক্ষে সুপারিশ করা কথিত গণমাধ্যম কর্মী নামধারী সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি প্রতিবেদককে বলেন আপনার কি লাগবো বলেন তার পরেও সাহেব আলী ভাইয়ের বিরুদ্ধে কর ফাকি সহ বিভিন্ন প্রকার অনিয়ম দুর্নীতির সংবাদটি প্রকাশিত করবেন না। বহুরূপী কর ফাঁকিবাজ সাহেব আলী’র পক্ষে সুপারিশকৃত ব্যক্তিদের কথোপকথন সংরক্ষিত।তাই প্রশ্ন জাগে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া বহুরূপী ভরষা হাউজিং এন্ড ডেভেলপাস লিমিটেডের (কর্ণধার) ব্যবস্থাপনা পরিচালক সাহেব আলী কি আইনের উর্ধ্বে? এহেন দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু,অচিরেই বহুরূপী কর ফাকিবাজ ভূমি দস্যু দুর্নীতিবাজ সাহেব আলীর বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সমাজের সচেতন মহল। পরবর্তীতে ভরষা হাউজিং এর বিরুদ্ধে লিখিত অভিযোগের বিষয়ে জানতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম’র মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।



এ পাতার আরও খবর

কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখন জাতীয়তাবাদী চেতনার ধারক বাহক বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখন জাতীয়তাবাদী চেতনার ধারক বাহক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার
চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যা চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যা
বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে
ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)