যাত্রাবাড়ীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২
![]()
পক্ষকাল প্রতিবেদক ঃ
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে মঙ্গলবার দিবাগত রাতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
র্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ খান দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় র্যাবের সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় র্যাবের টহল গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুই যুবক। এতে র্যাবের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই যুবকের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ