শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমায় নিহত ২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমায় নিহত ২
৪৩৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমায় নিহত ২

---

বগুড়া প্রতিনিধি,
বিএনপি জোটের অবরোধের মধ্যে বগুড়ায় পানবোঝাই একটি ট্রাকে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর পর চালকের সহকারীরও মৃত্যু হয়েছে।বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া বাইপাস সড়কের বেলাইল এলাকায় ওই ট্রাকে হামলা হয়। এ সময় রাস্তার পাশে একটি মোটর ওয়ার্কশপে থাকা দুটি বাসও পুড়ে যায়।নিহতরা হলেন- ওই ট্রাকে থাকা পান ব্যবসায়ী শহীদুল সরকার (৪০) ও ট্রাক চালকের সহকারী ইমরান হোসেন পলাশ (৩২)।

ট্রাক চালক মামুনুর রশীদও (৩৫) এ ঘটনায় দগ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে পান নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে ভোর পৌনে ৫টার দিকে বেলাইল এলাকায় একটি ফিলিং স্টেশন ও ওয়ার্কশপের সামনে অবরোধকারীদের হামলার শিকার হয়।

ট্রাক লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা ছোড়া হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি পাশের একটি ওয়ার্কশেপে থাকা দুটি বাসের ওপর গিয়ে পড়ে।

এতে বোমার আগুন ছড়িয়ে তিনটি বাহনই পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় বলে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান।

তিনি বলেন, আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই পান ব্যবসায়ী শহীদুলের মৃত্যু হয়।

চালকের সহকারী পলাশকে ঢাকায় পাঠানোর চেষ্টা হলেও পথে অবস্থার অবনতি হলে বগুড়ায় ফিরিয়ে নেওয়ার পথে তিনিও মারা যান।

ওই ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এরপর থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)