শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার ডাক রাষ্ট্রপতির
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার ডাক রাষ্ট্রপতির
২০৮ বার পঠিত
সোমবার, ৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার ডাক রাষ্ট্রপতির

পক্ষকাল ডেস্ক---

একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি এই জোরালো বার্তা দেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি তার বাণীতে জুলাই গণ-অভ্যুত্থানকে দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন এবং সব ধরনের রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের ‘ক্ষোভের বিস্ফোরণ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে।’
২০২৪ সালের সেই উত্তাল দিনগুলোর কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের ৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জন করে।’ দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে এই ঐতিহাসিক অর্জনের জন্য তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দেশের জন্য জীবন উৎসর্গ করা বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে-যারা দেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’ তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই সংগ্রামে আহত, পঙ্গুত্ব বরণকারী ও দৃষ্টিশক্তি হারানো সব বীর জুলাইযোদ্ধার অবদানকেও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।
রাষ্ট্রপতি আরও জোর দিয়ে বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের ‘পবিত্র দায়িত্ব’ এবং এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রের চলমান সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।’ তিনি বিশ্বাস করেন, একটি প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমেই ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)