সোমবার, ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » “দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে”-যুবদল সমাবেশে মির্জা ফখরুলের হুঁশিয়ারি
“দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে”-যুবদল সমাবেশে মির্জা ফখরুলের হুঁশিয়ারি
![]()
ঢাকা, ৪ আগস্ট ২০২৫ - বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদল আয়োজিত যুব-সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
“ধ্বংসের পথ পার করেছি”
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা ধ্বংসের পথ পার করেছি। এখন ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগোতে হবে।” তিনি দাবি করেন, এই দায়িত্ব বিএনপিকেই নিতে হবে এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
“বাংলাদেশ মাথা নত করেনি”
বাংলাদেশের সংগ্রামী ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে। আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি।” তিনি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন দেশ দিয়েছিলেন। একদলীয় শাসন থেকে গণতান্ত্রিক দেশে রূপান্তর করেছিলেন। অর্থনীতিতে নতুন যাত্রা করেছিল দেশ।”
গণতন্ত্রের কাঠামো পুনরুদ্ধারের দাবি
মির্জা ফখরুল দাবি করেন, “গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে, তার সবকিছু জিয়াউর রহমান ও খালেদা জিয়া করেছেন।” তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে “অস্থিরতা তৈরির চেষ্টা” হিসেবে চিহ্নিত করে বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ