শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » অস্ত্র হ্যান্ডেল আর ইতিহাসের সুবিধাবাদ: পাটওয়ারীর অর্ধসত্য ও জবাবদিহির ফাঁকি
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » অস্ত্র হ্যান্ডেল আর ইতিহাসের সুবিধাবাদ: পাটওয়ারীর অর্ধসত্য ও জবাবদিহির ফাঁকি
২৬৬ বার পঠিত
সোমবার, ২৮ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ত্র হ্যান্ডেল আর ইতিহাসের সুবিধাবাদ: পাটওয়ারীর অর্ধসত্য ও জবাবদিহির ফাঁকি

দৈনিক পক্ষ কাল

সম্পাদকীয় | ২৮ জুলাই ২০২৫

---

অস্ত্র হ্যান্ডেল আর ইতিহাসের সুবিধাবাদ: পাটওয়ারীর অর্ধসত্য ও জবাবদিহির ফাঁকি


দশ ট্রাক অস্ত্র মামলার কথা আবারও উঠে এলো সাম্প্রতিক এক জনসভায়। বললেন নাসীরুদ্দিন পাটওয়ারী—নামকাওয়াস্তে ‘কিংস পার্টি’র মুখ্য সমন্বয়ক। বললেন, “যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে আনলেন কেন?” ইঙ্গিত ছিল বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দিকে।


কথাটা যতটা ঠিক, ততটাই অসম্পূর্ণ। কারণ এই অস্ত্র এসেছিল রাষ্ট্রের মন্ত্রণালয়ের ছাতার নিচে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জেটিঘাট ব্যবহার করে। চট্টগ্রামের সিইউএফএল কারখানা ছিল এই অস্ত্রখালাসের কেন্দ্রে। আর এই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী, জামায়াত আমির মতিউর রহমান নিজামী—যিনি ছিলেন এ মামলার চার্জশিটভুক্ত আসামী। অথচ সেই নামটি পাটওয়ারীর মুখে নেই। কেন?


প্রশ্নটা সহজ। জামায়াতের ঘাটের জল খাওয়া, সেই ঘাটেই রাজনৈতিক জীবনের শুরু। এখন সুবিধাবাদের মোড়কে নতুন মোড়কে হাজির হলেও অতীতের রাজনৈতিক গুরুদের দায় তিনি আজও নিজের কাঁধে নিতে চান না। কৌশলে ইতিহাসকে নিজের সুবিধামতো কাটছাঁট করে বলছেন।


পাটওয়ারীর এই বক্তব্য ঠিক সেই রকম, যারা ইতিহাস মনে রাখে অর্ধেক, আর বাকি অর্ধেক ধামাচাপা দেয় প্রয়োজনমতো।


আরেকটি বড় প্রশ্ন—যখন আপনারাই ক্ষমতার অংশ, ‘কিংস’ হয়ে উঠেছেন, তখন দশ ট্রাক মামলার আসামিরা কীভাবে খালাস পান? কার ইশারায় বিচারপথ বাঁক নেয়? পাটওয়ারীর মুখে এসব প্রশ্নের উত্তর নেই, থাকবে কীভাবে? জবাবদিহি যখন নির্বাচনী পোস্টার, তখন শাসন হয় প্রহসন।


তিনি বলেছিলেন, “অস্ত্র হ্যান্ডেল করতে জানতে হয়।” হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু তিনি কীভাবে এড়িয়ে যান ৭.৬২ ক্যালিবার অস্ত্রের সুনিপুণ হ্যান্ডেলিংয়ের ইতিহাস? একসময় এই সত্য তুলে ধরার দায়ে চাকরি হারিয়েছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াৎ হোসেন। আজ সেই অস্ত্রের ‘সফল ব্যবহারে’ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জিওপলিটিক্যাল করিডোরে পরিণত। সার্বভৌমত্ব এখন মার্কিন ছাতার নিচে রাজনৈতিক তাবেদারদের নরম গালঘষা করা চর্চায় সীমাবদ্ধ।


আর পাটওয়ারী, এনসিপি, জামায়াত বা হাল আমলের হাইব্রিডেরা, সবাই সেই রাজনীতির সুবিধাভোগী। আজ সার্বভৌমত্বের বুলি আওড়ায় যারা, তারাই একসময় দশ ট্রাক অস্ত্র নামিয়েছিল এই দেশের মাটিতে, সেই মাটিকে বিদেশি এজেন্ডার পাদদেশে ঠেলে দিতে।


শেষ কথা:


অস্ত্র হ্যান্ডেল শুধু কারিগরি বিষয় নয়, রাজনৈতিক অবস্থানও। আজ যারা ইতিহাস স্মরণ করে, তারা বিচার এড়িয়ে গেলে তা হয় প্রতারণা। পাটওয়ারীদের সুবিধাবাদ ও ইতিহাস বিকৃতি স্পষ্ট করে দেয়—তারা যা বলেন, করেন তার উল্টো। তাদের হাতে অস্ত্র নয়, ইতিহাসই বিপন্ন



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)