শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নীলফামারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ: কথিত সাংবাদিক স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » অপরাধ » নীলফামারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ: কথিত সাংবাদিক স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা
৩৮৯ বার পঠিত
শনিবার, ২৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নীলফামারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ: কথিত সাংবাদিক স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা

রংপুর প্রতিনিধিঃ---
নীলফামারীর ডিমলা উপজেলার এক স্কুল শিক্ষক দিলীপ কুমার রায়ের কাছ থেকে ভুয়া সরকারি চাকরির আশ্বাস দিয়ে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহের বিরুদ্ধে। তিনি নিজেকে “নীলফামারী রিপোর্টার্স ইউনিটি”-র সভাপতি পরিচয় দিয়ে দীর্ঘ সময় ধরে প্রতারণা চালিয়ে গেছেন বলে অভিযোগ।
২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিন দফায় দিলীপ রায় তার দুই মেয়ের চাকরির আশায় স্বপ্নাকে এই অর্থ প্রদান করেন। প্রতিটি লেনদেন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ ছিল, যেখানে স্বপ্নার স্বাক্ষরও রয়েছে। পরে দিলীপকে দেওয়া হয় দুটি ভুয়া নিয়োগপত্র-একটি পাসপোর্ট অধিদপ্তর এবং অন্যটি রংপুর জেলা জজ কোর্টের নামে।
চাকরির যোগদানের সময় পার হয়ে যাওয়ার পরও কোনো অগ্রগতি না দেখে দিলীপ প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। টাকা ফেরত চাইলে স্বপ্না বিষয়টি এড়িয়ে যান এবং শেষ পর্যন্ত টাকা নেওয়ার কথাও অস্বীকার করেন।
২০২৪ সালের অক্টোবরে দিলীপ রায় আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তে গোয়েন্দা পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে এবং ২০২৫ সালের মে মাসে প্রতিবেদন জমা দিয়েছে।
এদিকে, স্বপ্নার বিরুদ্ধে স্থানীয়ভাবে আরও চাঁদাবাজি ও অপ-সাংবাদিকতার অভিযোগ উঠেছে। লক্ষীচাপ ইউনিয়নের বাসিন্দারা গত জুলাইয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানিয়েছেন, অভিযোগের প্রমাণ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)