শিরোনাম:
ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সৌদি প্রশাসনে রদবদল
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সৌদি প্রশাসনে রদবদল
৪৬৭ বার পঠিত
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি প্রশাসনে রদবদল

---পক্ষকাল ডেস্ক: সৌদি আরবের নতুন বাদশাহ সালমান তাঁর ক্ষমতা সুদৃঢ় করতে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা ও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছেন। সৌদি টেলিভিশনে প্রচারিত একাধিক নির্দেশ জারির মাধ্যমেএ রদবদল করা হয়েছে। এর মধ্যে প্রয়াত বাদশাহ আবদুল্লাহর দুই

ছেলেকে বরখাস্ত করা এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে নতুন কর্মকর্তা নিয়োগের বিষয় রয়েছে। খবর এএফপির।
গোয়েন্দ প্রধান খালিদ বিন আবদুল আজিজ আল সৌদ এবং প্রয়াত বাদশাহর উপদেষ্টা ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের মহাসচিব বান্দার বিন সুলতানকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়। বরখাস্ত করা হয়েছে সৌদি আরবের সর্বশেষ বাদশাহ আবদুল্লাহর দুই ছেলে মিশাল এবং তুর্কিকেও। মিশাল মক্কার ও তুকি৴রাজধানী রিয়াদের গভর্নর ছিলেন। বাদশাহ আবদুল্লাহর অন্য ছেলে মিতেবকে আগের পদেই রাখা হয়েছে। তিনি প্রায় দু্ই লাখ সদস্যের ন্যাশনাল গার্ডের দায়িত্বে রয়েছেন।

একই সঙ্গে সালমান ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। এতে বেশ কয়েকটি নতুন মুখ আনা হয়েছে। তবে তেলমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী নিজ পদে বহাল রয়েছেন। এর আগে আবদুল্লাহ মারা যাওয়ার এক ঘণ্টার মধ্যে সালমান তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।

নতুন বাদশাহ সালমান সিংহাসনে বসার এক সপ্তাহ পরই এসব ঘোষণা আসে। ২৩ জানুয়ারি প্রায় ৯০ বছর বয়সে বাদশাহ আবদুল্লাহ মারা যান।



এ পাতার আরও খবর

রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)