সারাদেশে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা
পক্ষকাল প্রতিবেদক: সারাদেশের বিভিন্ন স্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় দেশের বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি’র উদ্যোগে এসব গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ গায়েবানা জানাজা পালনের কর্মসূচি ঘোষণা দেন।
বিবৃতিতে ঢাকা মহানগর ব্যতীত সারাদেশে এই কর্মসূচি পালন করার কথা বলা হয়।
বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এ কর্মসূচিতে শরিক হওয়ার অনুরোধ জানানো হয় বিবৃতিতে।
এর আগে কোকোর গায়েবানা জানাজা বুধবার সম্পন্ন হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে সময় পরিবর্তন করে তা মঙ্গলবার করা হয়।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ