শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইউনুসের নির্দেশ মানি না, পাল্টা তোপ হাসিনার, দলের নির্যাতিতদের বললেন, খুনিদের বিচার করবই
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইউনুসের নির্দেশ মানি না, পাল্টা তোপ হাসিনার, দলের নির্যাতিতদের বললেন, খুনিদের বিচার করবই
২৭৭ বার পঠিত
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউনুসের নির্দেশ মানি না, পাল্টা তোপ হাসিনার, দলের নির্যাতিতদের বললেন, খুনিদের বিচার করবই

 সুত্র ঃThe wall

---
ইউনুসের নির্দেশ মানি না, পাল্টা তোপ হাসিনার, দলের নির্যাতিতদের বললেন, খুনিদের বিচার করবই
আওয়ামী লীগ বিগত দিনগুলির মতোই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। মহম্মদ ইউনুস সরকারের নির্দেশ আওয়ামী লীগ মানবে না বলে সোমবার রাতে দলের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বলেন দলের নেত্রী শেখ হাসিনা।
ইউনুসের নির্দেশ মানি না, পাল্টা তোপ হাসিনার, দলের নির্যাতিতদের বললেন, খুনিদের বিচার করবই
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লীগ বিগত দিনগুলির মতোই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। মহম্মদ ইউনুস সরকারের নির্দেশ আওয়ামী লিগ মানবে না বলে সোমবার রাতে দলের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বলেন দলের নেত্রী শেখ হাসিনা।
সোমবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক নির্দেশনামা জারি করে আওয়ামী লীগের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, আওয়ামী লিগ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আগামী দিনে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার কথাও জানিয়েছে সরকার। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার । ওই ট্রাইব্যুনালেই সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে অভিযোগ করা হয়েছে গত বছর জুলাই অগাস্টে গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করতে পুলিশকে নির্দেশ দেন।
ইউনুস সরকারের নির্দেশ জারির দিনেই দলের ভার্চুয়াল সভায় তোপ দাগেন হাসিনা। সংক্ষিপ্ত ভাষণে আগাগোড়া চ্যালেঞ্জের সুরে বলেন, ইউনুস সরকার অবৈধ। এই সরকারের সব সিদ্ধান্ত অবৈধ।
হাসিনা বলেন, আওয়ামী লিগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি। কে মহম্মদ ইউনুস যে আওয়ামী লিগকে নিষিদ্ধ করবে?
হাসিনা সোমবার আওয়ামী লিগের ‘দায়মুক্তি’ অনুষ্ঠানে দলের শহিদ পরিবারের সদস্যদের মুখ থেকে নির্যাতন, নিপীড়নের কথা শোনেন। সকলেই হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে জানান, তাঁরা বিচার চান। হাসিনা তাঁদের বলেন, বিচার হবেই। একজন খুনিও রেহাই পাবে না।
আওয়ামী লীগ নেত্রী বলেন, আল্লাহ বারে বারে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। নিশ্চয়ই আমাকে দিয়ে কোনও ভাল কাজ করাতে চান। বিচার করবই, ইনশাআল্লাহ।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লিগ কী অপরাধ করেছে? হত্যাকাণ্ড ঘটিয়েছে বিএনপি-জামাত এবং ইউনুসের বাহিনী। এরাই হত্যা করে আওয়ামী লিগের বিরুদ্ধে দোষ চাপিয়ে দিয়েছে।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)