শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আরাকানে করিডোর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আরাকানে করিডোর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল
১৭৪ বার পঠিত
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরাকানে করিডোর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

এম ডি এন মাইকেলঃ
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ থেকে ‘মানবিক করিডর’ দেওয়ার বিষয়ে সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আরাকানে করিডোর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজারে এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকে একটা খবর দেখে চিন্তিত হলাম। উপদেষ্টা তৌহিদ সাহেব বলছেন, মিয়ানমারের আরাকানে মানবিক একটা প্যাসেজ দিচ্ছি। অনেক কঠিন কথা, আপনাদের বোঝানো মুশকিল হচ্ছে আমার। অর্থাৎ ওখানে (আরাকানে) যাওয়া যায় না, এখন বাংলাদেশের চট্টগ্রাম দিয়ে যাওয়া যাবে এবং যোগাযোগ করা যাবে। সেই যোগাযোগের জন্য ওখানে মানবিক প্যাসেজ তৈরি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “যেমন গাজায় সহায়তা পাঠানোর জন্য বিভিন্ন দেশ থেকে মানবিক প্যাসেজ তৈরি করা হয়েছে। মানবিকতা থাকা দরকার, ভালো কথা। কিন্তু আজ বাংলাদেশকে এমন একটি জায়গায় পৌঁছাতে হলো যে, মানবিক প্যাসেজ দিতে হচ্ছে। এটা একটি বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা জড়িত।
বিএনপি মহাসচিব আরও বলেন, “সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। অথচ তারা কোনো আলোচনা না করে এককভাবে মানবিক প্যাসেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নেই। জাতিসংঘ যদি উদ্যোগ নেয়, তাতেও আপত্তি নেই। তবে এমন সিদ্ধান্ত হতে হবে দেশের সব মানুষের সম্মতিক্রমে।

---



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)