শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে বগুড়া প্রতিনিধি
প্রথম পাতা » জেলার খবর » নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে বগুড়া প্রতিনিধি
২০৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে বগুড়া প্রতিনিধি

: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫---
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র মাথাচাড়া দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। দ্রুত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বগুড়া শহরের একটি মোটেলে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, “বিএনপি ১৬ বছর ধরে রাজপথে গণতন্ত্রের জন্য লড়ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন করছি। নির্বাচন নিয়ে কারও কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি প্রথম থেকেই নির্বাচনকালীন সরকারের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ চেয়ে আসছে। তারা কত সময় চান, কী সংস্কার করবেন, নির্বাচন কবে হবে এসব বিষয় এখনো অস্পষ্ট। এই অনিশ্চয়তা ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দিচ্ছে।”
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, আওয়ামী লীগেরও কবর রচনা করেছেন। আজ দেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। অথচ বিএনপি বারবার নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। এই দেশ জনগণের, ক্ষমতার মালিকও জনগণ।”
তিনি অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে গেছেন এবং সেখান থেকে বসে ষড়যন্ত্র করছেন। কিন্তু বিএনপি কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসতে চায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সহ-সভাপতি জাহির রায়হান আহমেদ, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ। সভা শেষে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)